বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

বরগুনায় জলবায়ু অর্থায়নের দাবিতে সাইকেল র‍্যালি

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫, ১.০১ এএম
  • ২১৯ বার সংবাদটি পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

বরগুনা প্রতিনিধি,সময় সংবাদ : ঋণ বাতিল করে জলবায়ু তহবিল থেকে অর্থায়নের দাবিতে বরগুনার তালতলীতে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) সকাল ১০ টার দিকে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ কর্মসূচি উপলক্ষে এ বাই-সাইকেল র‍্যালিটি তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে তাপবিদুৎ কেন্দ্রের সামনে গিয়ে পায়রা নদীর পাড়ে শেষ হয়।

ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও তালতলী সাইকেলিং ক্লাবের আয়োজনে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। এসময় অর্ধ-শতাধিক শিক্ষার্থী র‍্যালিতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের হাতে ঋণ বাতিল করে জলবায়ু তহবিল থেকে অর্থায়নের দাবি সম্বলিত নানা রঙের প্ল্যাকার্ড এবং ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়।
র‍্যালির শুভ উদ্বোধন করেন তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দীন, তালতলী চারুকলা একাডেমীর পরিচালক রফিকুল ইসলাম অন্তর, পরিবেশকর্মী ও সাংবাদিক হাইরাজ মাঝী, মো. মোস্তাফিজ, উন্নয়নকর্মী এম. মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘বরিশাল ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রর কয়লা ধোঁয়া বর্জ্য পায়রা নদীতে ফালানোর কারণে নদীতে ইলিশ কমে যাচ্ছে। এছাড়াও নির্গত কালো ধোঁয়ায় টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাই তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে। ধনীদের জন্য নয়, সর্বত্র মানুষের চাহিদা, জনস্বার্থ, অধিকার ও আকাংখাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পন এবং বিনিয়োগ করতে হবে। ঋণ নয় আমরা জলবায়ু ক্ষতিপূরণ চাই। আমরা প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন, লবণাক্ততা ও জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। পৃথিবীর রক্তক্ষরণ বন্ধে গ্লোবাল সাউথ থেকে গ্লোবাল নর্থ পর্যন্ত সম্পদগুলিকে একত্রিত করে দায়িত্বশীলতার সাথে বন্টন করতে হবে।
এদিকে বরগুনার পাথরঘাটাও একই দাবীতে সাইকেল র্যালী করেছে সংগঠনটি

 

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews