বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫, ১১.৪০ এএম
  • ২৮৮ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক, সময় সংবাদ :কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও তার বিবস্ত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৯ জুন) ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগে আরও চারজনকে আটক করেছে পুলিশ। তারা সবাই কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারকৃতরা হলেন—ফজর আলী (ধর্ষণের মূল অভিযুক্ত), অনিক, সুমন, রমজান ও বাবু।

মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হোমনা থেকে বাবার বাড়ি বেড়াতে আসা এক নারীকে ফজর আলী কৌশলে ঘরে ঢুকে ধর্ষণ করেন। ঘটনার সময় আশপাশের কয়েকজন এসে ভুক্তভোগীকে বিবস্ত্র অবস্থায় দেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেন। দ্রুত অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, ঘটনাটি অত্যন্ত জঘন্য ও লজ্জাজনক। ভিডিও ছড়ানোর অভিযোগে একটি আলাদা মামলার প্রক্রিয়াও চলমান রয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews