শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫, ২.০৬ এএম
  • ১৪৫ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক, সময় সংবাদ :মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত মহিলা এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ দুর্দান্ত শুরু করেছে। টাইগ্রেসরা বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলে জয়লাভ করেছে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে তারা আরও দুটি গোল করে।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ পড়েছে সি গ্রুপে। এই গ্রুপের স্বাগতিক মিয়ানমার আজ ৮-০ গোলে তুর্কমেনিস্তানকে হারায়। বাংলাদেশ একই ভেন্যুতে ৭-০ গোলে বাহরাইনকে হারায়। ২ জুলাই বাংলাদেশ-মিয়ানমার ম্যাচের উপর নির্ভর করছে মূলত আগামী বছর অস্ট্রেলিয়ায় সি গ্রুপ থেকে কোন দল যাবে।

বাংলাদেশের র‍্যাংকিং ১২৮, সেখানে বাহরাইনের ৯২। ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন বাংলাদেশের বিপক্ষে অসহায় আত্নসমর্পণ করেছে। বাহরাইন তেমন আক্রমণই করতে পারেনি। বল পজিশন, আক্রমণ সব কিছুতেই বাংলাদেশের প্রাধান্য ছিল।

ম্যাচের ১০ মিনিটে বাংলাদেশ লিড নেয়। বাহরাইনের এক আক্রমণ প্রতিহত করে লম্বা বল বাড়ানো হয় বাংলাদেশ অর্ধ থেকে। ফরোয়ার্ড শামসুন্নাহার দারুণভাবে বল রিসিভ করে বক্সে প্রবেশ করেন। বাহরাইনের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসলেও তার মাথার উপর দিয়ে বল জালে পাঠান। বাংলাদেশ ডাগ আউটে উল্লাস হয়।

পাঁচ মিনিট পর দর্শনীয় গোল দেখেন ইয়াঙ্গুন স্টেডিয়ামের দর্শকরা। বাম প্রান্তে লম্বা ক্রস সুন্দর করে রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে গোল করেন। অসাধারণ গোলে বাংলাদেশ ২-০ স্কোরলাইনের লিড পায়।

এরপর তহুরা হেডে বল জালে পাঠিয়েছিলেন। অফসাইডে গোল হিসেবে গণ্য হয়নি। ৪২ মিনিটে কর্ণার থেকে জটলার মধ্যে কোহাতি কিসকুর শট বাহরাইনের জালে জড়ালে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধের ৪ মিনিট ইনজুরি সময়ে বাহরাইনের উপর ঝড় বইয়ে দেন তহুরা খাতুন। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করেন এই ফরোয়ার্ড। তাতে ৫-০ গোলের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো দুই গোল করে। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন। ৭৫ মিনিটে মুনকি দলের হয়ে সপ্তম গোল করেন। বাকি সময় বাংলাদেশ আরো গোলের চেষ্টা করলেও স্কোরলাইন আর বাড়েনি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews