রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ডিইউজে’র সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম পুনঃনির্বাচিত গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের ৬ জন দগ্ধ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বড় সুখবর দিল মেডিকেল বোর্ড বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ফের বাড়ল ভোজ্যতেলের দাম, নেপথ্যে কারা? নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে গণভোট: প্রধান উপদেষ্টা পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন বদরুলের‘ বদকর্মে’ ডুবছে গণপূর্ত অধিদপ্তর ‎এবার ৫০ থানার ওসিকে একযোগে বদলি ১৪ দিনে ভূমিকম্পে কতবার কাঁপলো বাংলাদেশ, বড় ভূমিকম্পের শঙ্কা উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে গণপূর্তের প্রকৌশলী ইলিয়াস-আজমলসহ ১৬ জন প্রকৌশলী এখনও বহাল তবিয়তে জাল সনদধারী ১১৭২ শিক্ষক শনাক্ত খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা বামনায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি পালন রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্র সহ কিশোর গ্যাং এর ১০ সদস্য গ্রেফতার ৮ কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত সরকারি কর্মকর্তার স্ত্রী কারাগারে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধানরা

শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৫.০৭ পিএম
  • ২৯৭ বার সংবাদটি পড়া হয়েছে
শেখ হাসিনা,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ :ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ৬ মাসের এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা, মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং হুমকি দেওয়ায় ট্রাইব্যুনাল আইনে এই সাজা দেওয়া হয়।

আজ (বুধবার) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহিতুল হক চৌধুরী ও বিচারপতি শফিউল আলম মাহমুদ।

তারা আদালতে আত্মসমর্পণের পর বা যেদিন গ্রেপ্তার হবেন, সেদিন থেকে এই সাজা কার্যকর হবে। এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনাকে সাজা দিলেন বাংলাদেশের কোনো আদালত। দেশের পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটাই প্রথম সাজার রায়।

আদালতে শেখ হাসিনা ও শাকিলের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। অ্যামিক্যাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর জোহা।

এর আগে গত ১৯ জুন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার বিচারের স্বচ্ছতার স্বার্থে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিক্যাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া আদালত অবমাননার মামলার শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। এই মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম (৪০)।

‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অনলাইনে ছড়িয়ে পড়া এমন একটি অডিও বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে তিনিসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গত ৩০ এপ্রিল এ-সংক্রান্ত শুনানিতে দুই আসামিকে ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। ধার্য তারিখে তারা হাজির হননি। কিংবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেননি। সেদিন ট্রাইব্যুনাল দুই আসামিকে সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেন। পরদিন দুটি সংবাদপত্রে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে দুজনকে ৩ জুন (আজ) ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2025
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews