শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি: বহিষ্কৃত ছাত্রদল নেতা

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৪.১১ এএম
  • ৫০৪ বার সংবাদটি পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ :ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সদ্য বহিষ্কৃত ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকার বলেছেন, ছাত্রদলে আমার দীর্ঘ সাত বছরের ক্যারিয়ার। আমি যেখানে হলে থেকে ছাত্রলীগের প্রোগ্রাম করে খুব সুন্দরভাবে বিশ্ববিদ্যালয় জীবন কাটিয়ে চাকরির প্রস্তুতি নিতে পারতাম, সেখানে সব সুখ-শান্তি এমনকি জীবনের মায়া বিসর্জন দিয়ে জেল-জুলুমের সম্ভাবনাকে মাথায় নিয়ে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে সমবেত হয়েছিলাম। তবে ভিত্তিহীন এক অভিযোগে আমাকে না জানিয়েই বহিষ্কার করা হয়েছে। আমি তো অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়ার অধিকার রাখি, আমাকে সেই সুযোগটাও দেয়া হয় নাই।

বুধবার (০২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে শরীফ বলেন, আমার ছোটবেলা থেকেই ইসলামি সংগীতের ওপর দক্ষতা ছিল এবং স্থানীয় পর্যায়ে অনেক পুরস্কারও অর্জন করি। একসময় একটা স্বপ্ন ছিল যে আমি কোনো একটা শিল্পীগোষ্ঠীতে কাজ করে একজন পেশাদার শিল্পী হিসেবে পরিচিতি পাবো। সেই সুবাদে সাভারে আলিমে অধ্যয়নরত অবস্থায় আমার কয়েকজন বন্ধুর মাধ্যমে মল্লিক একাডেমি নামক একটা প্রতিষ্ঠানের সাথে পরিচিত হই। সেখানে গান শেখার সুযোগ পাই ও নিয়মিত ক্লাস করতে থাকি। কিন্তু আমি জানতাম না সেটা শিবিরের প্রতিষ্ঠান, কেউই জানত না কারণ তারা তখন প্রকাশ্যেই কাজ করত এবং বিভিন্ন টিভি চ্যানেলে প্রোগ্রাম করত।

তিনি বলেন, হঠাৎ একদিন ভাইয়েরা বললেন আগামীকাল একটা গানের শুটিং হবে, আমরা যেন প্রস্তুত হয়ে যাই। শুটিং স্পটে গিয়ে জানতে পারি ওখানে শিবিরের গানের শুটিং হবে। যেহেতু আমি একজন শিল্পী এবং ওই সময়ে আমার নির্দিষ্ট কোনো পলিটিক্যাল আইডিওলজি ছিল না, আমিও আপত্তি করিনি এবং কয়েক সেকেন্ডের শুটে অংশ নিই। যেহেতু আমি সবে মাত্র এইচএসসিতে অধ্যয়নরত এবং গ্রামে বেড়ে ওঠা একজন মাদ্রাসা শিক্ষার্থী, তাই বাংলাদেশের রাজনৈতিক আইডিওলজি সম্পর্কে আমার কোনো ধারণা বা জানাশোনা ছিল না।

ঢাবিতে ভর্তির পর ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন উল্লেখ করে তিনি আরও বলেন, আমি ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। সেই ভিডিওটি ছিল ২০১৭ সালের। ২০১৮ সালের শেষের দিকে আমি ছাত্রদলের সাথে যুক্ত হই। এরপর থেকে আমি যেকোনো আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের হয়ে অগ্রণী ভূমিকা রেখেছি।

তিনি বলেন, আমি তো অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়ার অধিকার রাখি, আমাকে সেই সুযোগটাও দেওয়া হয়নি। আমি হাই কমান্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তাদের সাড়া পাইনি। আমি চাই তদন্ত কমিটি গঠন করে আমার শিবিরের সাথে সম্পৃক্ততা আছে কিনা সেটা দেখা হোক। যদি না থাকে তাহলে আমাকে স্বপদে বহাল রাখা হোক।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews