রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ আপিল আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

কুমিল্লায় গণপিটুনিতে মা, ছেলে-মেয়ে নিহত

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ২.২৪ পিএম
  • ২৬২ বার সংবাদটি পড়া হয়েছে
কুমিল্লা, ছবি: সংগৃহীত

কুমিনিউজ ডেস্ক, সময় সংবাদ :কুমিল্লার মুরাদনগরে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- রুবি আক্তার, তার মেয়ে জোনাকী ও ছেলে রাসেল।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহফুজুর রহমান জানান, মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে স্থানীয় গ্রামবাসী বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার কড়ইবাড়ি গ্রামে রাসেলের পরিবারের চার সদস্যকে গণপিটুনি দেয়।

এতে ঘটনাস্থলে রুবি, জোনাকী ও রাসেল নিহত হন। আহত হন পরিবারের আরও এক সদস্য। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদসহ একাধিক গোয়েন্দা সংস্থা এবং থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে বলে জানান ওসি মাহফুজুর রহমান।

উপজেলার আকবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম জানান, খোঁজ নিয়ে যতটুকু শুনেছি নিহত পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভে আজ সকালে ওই পরিবারের ৪ সদস্যকে গণপিটুনি দেন। এতে তিনজন ঘটনাস্থলে মারা যান। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews