বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি : নাহিদ

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৭.১৭ পিএম
  • ২৩৩ বার সংবাদটি পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এ পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। খুব শিগগিরই আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে।

তিনি বলেন, ছাত্র–জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি। আমাদের লড়াই–সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর ইসলাম।

পরে সেখান থেকে তারা বিহারী ক্যাম্প পরিদর্শনে যান এবং পরে সৈয়দপুরের পাঁচমাথা মোড়ে গণসংযোগে অংশ নেন।

এরপর নীলফামারী জেলা শহরের চৌরঙ্গীতে এক পথসভায় কথা বলেন তিনি। পথসভায় নাহিদ ইসলাম বলেন, সারা দেশে পদযাত্রা কর্মসূচি ব্যাহত করার জন্য যারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, তারা এই গণঅভ্যুত্থানকে রুখে দিতে চায়। কিন্তু মানুষ আবারও রাজপথে নামবে। আর এবার যদি মানুষ রাজপথে নামে, তাহলে কাউকেই ক্ষমা করা হবে না।

তিরি আরও বলেন, আমরা যখন সারাদেশে পদযাত্রা করছি, তখন মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখছি, তা অভাবনীয়। এই কর্মসূচি ব্যাহত করার জন্য, ভয় দেখানোর জন্যই এ ধরনের হামলা চালানো হচ্ছে।

নতুন বাংলাদেশ গড়তে আগে সংস্কার, পরে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ মানে শুধু সরকার পরিবর্তন নয়। অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু তার আগে এই ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন।

তিনি আরও বলেন, যেসব প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিবাদ জন্ম নেয়, সেসব প্রক্রিয়াকে বন্ধ করতে হবে। সেজন্য আমাদের প্রশাসনিক সংস্কার দরকার, সংবিধানেরও পরিবর্তন প্রয়োজন। বর্তমানে দেশে যা সংবিধান নামে প্রচলিত, সেটি আসলে ‘আওয়ামী বিধান’, প্রকৃত সংবিধান নয়।

এর আগে জুলাই পদযাত্রা সৈয়দপুরে পৌঁছালে রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক মোহাম্মদ আবদুল মজিদ ও স্থানীয় নেতা তানজিমুল আলমসহ অন্য নেতারা দলীয় প্রতিনিধিদের স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews