মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৫.১৩ পিএম
  • ২২৫ বার সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাঁচানোর মিশনে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন দাসের পরিবর্তে শামীম পাটোয়ারী এবং তাসকিন আহমেদের জায়গায় হাসান মাহমুদকে নেওয়া হয়েছে।

আগের ম্যাচের ভেন্যু কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামেই হচ্ছে আজকের (শনিবার) খেলা। যা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। এই ম্যাচে লিটন দাসের না থাকার গুঞ্জন আগে থেকেই চলছিল। কারণ তিনি ম্যাচ পূর্ববর্তী অনুশীলনে ছিলেন না। এ ছাড়া বিশ্রাম দেওয়ার সম্ভাবনা ছিল ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিনকে। দুটোই মিলেছে, উভয় তারকাই নেই বাংলাদেশের একাদশে।

একাদশে দুটি পরিবর্তন এনেছে লঙ্কানরাও। মিলান রত্ননায়েকে এবং এহসান মালিঙ্গার জায়গায় এই ম্যাচে নেওয়া হয়েছে দুনিথ ভেল্লালাগে ও দুষ্মন্ত চামিরাকে। আগের ম্যাচে পেস অলরাউন্ডার মিলান ও পেসার এহসান সেভাবে বলার মতো কিছু করতে পারেননি। উল্টো রান বিলিয়েছেন বেশ। বিপরীতে হাসারাঙ্গা-কামিন্দুরা স্পিন ঘূর্ণিতে গুড়িয়ে দেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews