শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় আটক ৬

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭.৪২ পিএম
  • ২২২ বার সংবাদটি পড়া হয়েছে
র‍্যাব-১১ ,,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : কুমিল্লার মুরাদনগর উপজেলায় মা ও দুই সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। একটি মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

শনিবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এসব কথা জানান র‌্যাব-১১ অধিনায়ক।

লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, শনিবার ঢাকার বনশ্রী এলাকা ও কুমিল্লা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের প্রায় ৩৯ ঘণ্টা পর গতকাল মধ্যরাতে থানায় মামলা হয়। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাচ্চু মিয়া (৫৫), রবিউল আওয়াল (৫৫), আতিকুর রহমান (৪২), মো. বায়েজ মাস্টার (৪৩), দুলাল (৪৫), ও আকাশ (২৪)। আটকের সময় আসামিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়।

লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, গত ৩ জুলাই সকালে কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ি এলাকায় ভিকটিমদের বাড়ি ও বাড়ির সামনের রাস্তায় রোকসানা আক্তার রুবি (৫৫), জোনাকী (২৪) এবং রাসেলকে (৩৩) নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এসময় রুমা (২৭) ও রিক্তা (৩২) পালানোর চেষ্টা করলে তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে উক্ত হত্যা ও হামলার ঘটনায় ভিকটিম রোকসানার মেয়ে রিক্তা (৩২) বাদী হয়ে কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews