শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

ঘুরে দাঁড়ানোর ম্যাচে ১৬ রানের জয় বাংলাদেশের

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১.৪৫ এএম
  • ৩৬৭ বার সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ, ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ :তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেই চ্যালেঞ্জে দুর্দান্তভাবে দিয়েছে টাইগাররা। হৃদয় ও ইমনের হাফ-সেঞ্চুরি এবং তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ, ফলে ১-১ এ সমতায় ফিরেছে সিরিজে।

টস জিতে আগে ব্যাট করে ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও ওপেনার পারভেজ হোসেন ইমন ৬৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে পথ দেখান। তাওহীদ হৃদয়ও ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়া তানজিম হাসান সাকিব শেষ দিকে ২১ বলে অপরাজিত ৩৩ রান করে দলের স্কোর সমৃদ্ধ করেন।বাংলাদেশের ইনিংসে আসিথা ফার্নান্দো ৪টি, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩টি এবং চামিরা ও আসালাঙ্কা একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ৬ রানেই পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লিউ করেন তানজিম সাকিব। এরপর তানভীর ইসলাম তার ঘূর্ণিতে মাদুশকা, কুশাল মেন্ডিস (৩১ বলে ৫০), ভেল্লালাগে ও থিকশানাকে ফিরিয়ে দেন।এক পর্যায়ে ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় স্বাগতিকরা। তবে জানিথ লিয়ানাগে একাই লড়াই চালিয়ে যান। ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয়ের খুব কাছে নিয়ে গেলেও মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে ফিরলে শেষ আশা হারায় লঙ্কানরা।

বাংলাদেশ শুরুতেই হারায় তানজিদ হাসান তামিমকে। এরপর শান্ত ও ইমন ৬৩ রানের জুটি গড়েন। শান্ত ৩০ রান করে ফিরলে ইমন ও হৃদয়ের ব্যাটে এগোতে থাকে স্কোরবোর্ড। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফেরেন মাত্র ৯ রান করে, টানা দ্বিতীয়বার ব্যর্থ হলেন তিনি। জাকের আলী ২৪ রান করে হৃদয়ের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন। তবে হৃদয় রান আউট হয়ে ফেরার পর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে সাকিবের ৩৩ রানের ক্যামিও ইনিংসে ২৪৮ রান পর্যন্ত যায় দলটি।

১৬ রানের জয় বাংলাদেশের জন্য ছিল দরকারি আত্মবিশ্বাসের জোগান। সিরিজ এখন ১-১ সমতায়। ফাইনাল ম্যাচে দুই দলের জন্যই থাকবে সিরিজ জয়ের লড়াই।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews