শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

নৌকা প্রতীক বাদ দিয়ে শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপির

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৩.৫৮ পিএম
  • ৩৩৪ বার সংবাদটি পড়া হয়েছে
এনসিপি,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : নির্বাচনী প্রতীকের তালিকা থেকে নৌকা বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলছেন, দলীয় প্রতীক হিসেবে তারা শাপলা চান, এর বিকল্প নেই। শাপলা প্রতীক না পেলে রাজনৈতিকভাবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তারা।

আজ রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বেলা ১১ টায় বৈঠক শুরু হয়। দুই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠকটি হয়। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এনসিপি নেতারা কথা বলেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে স্ট্রেট ফরওয়ার্ড এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে। ঐকমত্য কমিশনের যে নতুন সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে।

শাপলা প্রতীক নিয়ে সিইসির সঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প অপশন নেই। কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে এই প্রতীক পেতে কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব।’

জহিরুল ইসলাম মুসা বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে। কিন্তু নৌকাকে এখনো তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। আইনগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দিতে হবে।’

কমিশন বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্যোগ নেবে বলে জানান মুসা।

এনসিপিনেতা জহিরুল ইসলাম মুসা বলেন, ‘সিইসির সঙ্গে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তা হলো আমরা ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার একটি দরখাস্ত ইসিতে দাখিল করেছিলাম। সে বিষয়ে অগ্রগতি সম্পর্কে ইসির কাছে আমরা জানতে চেয়েছিলাম। কমিশন আমাদের আপডেট দিয়েছে।’

সিইসির সঙ্গে প্রবাসীদের ভোট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জহিরুল ইসলাম মুসা বলেন, ‘প্রবাসীরা কীভাবে ভোট দেবেন, যে তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কী, সেটির ব্যাপারে আমরা জানতে চেয়েছি এবং সেখানেও কমিশন আমাদের এ বিষয়গুলোতে আপডেট দিয়েছে।’

এর আগে গত ২২ জুন এনসিপি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দেয়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews