রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ আপিল আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

জামায়াতের কেউ এমপি হলে ট্যাক্সবিহীন গাড়িতে চড়বে না: আমির

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৮.১৪ পিএম
  • ২৯৪ বার সংবাদটি পড়া হয়েছে
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে

জামায়াতের ইসলামী যদি আগামী দিনে ক্ষমতায় আসে তাহলে সংসদ সদস্যরা ট্যাক্সবিহীন গাড়িতে চড়বে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জামায়াতের কেউ যদি সংসদ সদস্য ও মন্ত্রী হয় তাহলে তারা কেউ কোনো গাড়িতে চড়বে না। চাঁদা আমরা কাউকে নিতে দেব না।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দুইবার অসুস্থ হয়ে পড়েন জামায়াতে আমির। তারপর তিনি মঞ্চে বসেই বক্তব্য রাখেন।

বক্তব্যের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও বিগত দিনে জামায়াতের নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, আবু সাইদ বুকে গুলি পেতে না নিলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। শিশু বলে তাদের তুচ্ছতাচ্ছিল্য না করি। ফ্যাসিবাদের রুপ নতুন করে বাসা বেধেঁছে। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচারণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আগামী দিনে আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুনীর্তির বিরুদ্ধে। আগামী দিনে জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ সবাইকে নিয়ে গড়ে তুলবে ইনশাআল্লাহ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews