বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাদিকে গুলির সময় ব্যবহৃত সেই মোটরসাইকেল নিয়ে নতুন তথ্য দিলেন কবির স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করার দুর্দান্ত উপায় হাদি এখনও সংকটাপন্ন, চিকিৎসক জানালেন আরো গুরুত্বপূর্ণ তথ্য হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি: প্রধান উপদেষ্টা কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৯.০৯ পিএম
  • ২৮৯ বার সংবাদটি পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে এবং নির্বাচন এক দিনও পেছাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লার কোটবাড়ীতে বাংলাদেশ পল্লি উন্নয়ন অ্যাকাডেমির (বার্ড) ময়নামতি অডিটরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে সময়ের ভেতরে নির্বাচন হওয়ার কথা বলেছেন, ঠিক সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচন নির্ধারিত সময়ের চেয়ে এক দিনও পেছানো হবে না। আপনারা দেখবেন অত্যন্ত সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে সেরা একটি নির্বাচন উপহার দেবে বর্তমান সরকার। অধ্যাপক ইউনূস বারবার বলেছেন, নির্বাচন নিয়ে কোনো প্রকার অনিশ্চয়তা নেই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের পরিবেশ ঠিক করা হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। আগামী নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকবে। কেউ যেন বলতে না পারেন, তার প্রতি অন্যায় করা হয়েছে।’

পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। অন্যান্য দেশে এসব বিষয়ে সিদ্ধান্ত হতে অনেক সময় তিন-চার বছর সময় লেগে যায়। কিন্তু আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর বিচক্ষণতার কারণে এরই মধ্যে অনেক বিষয়ের সিদ্ধান্ত ঐকমত্যে পৌঁছা সম্ভব হয়েছে। মোট আটটি বিষয়ের সিদ্ধান্তে ঐকমত্য এসেছে, সাতটি বিষয়ে আলোচনা চলছে আর তিনটি বিষয়ে এখনো সে রকম কথা হয়নি। আমরা বিশ্বাস করি প্রতিটি বিষয়ে ভালো সিদ্ধান্ত আসবে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুল আলম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার চেষ্টা করছে। প্রতিটি ঘটনার পরেই দেখবেন আমাদের ভালো রেজাল্ট আছে। কেউ বলতে পারেননি এমন একটি ঘটনা ঘটেছে যে অপরাধীকে ধরা হয়নি। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই অপরাধী আইনের আওতায় এসেছে এবং আমরা খুব দ্রুত কাজ করছি। বিশেষ করে ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা দ্রুত বিচারের ব্যবস্থা করছি

গোপালগঞ্জকে আলাদা করার বিষয়ে তিনি বলেন, ‘গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ। দেশের সব জেলার সবাই একই মানুষ, কারও প্রতি এই সরকার বৈষম্য করে না। তাই গোপালগঞ্জকে আলাদা করার কোনো সিদ্ধান্তই সরকারের নেই। দেশের সব মানুষের প্রতি এ সরকার একই নজরে সুবিচার করছে।’

তিনি বলেন, ‘কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবে না। যারা বলছেন গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমি তাদের বলব সমস্ত সাংবাদিকদেরকে নিয়ে গোপালগঞ্জ ঘুরে আসুন। কোনো আইনের ব্যত্যয় ঘটছে কিনা-দেখুন।’

৫ আগস্ট জুলাই সনদ ঘোষণা নিয়ে শফিকুল আলম বলেন, ‘আমরা এখনো বলতে পারছি না- ৫ আগস্ট জুলাই সনদ ঘোষণা হবে কি না, তবে আমরা চেষ্টা করছি। অন্যান্য দেশে এসব পলিটিক্যাল সেটেলমেন্ট কয়েক বছর সময় লেগে যায়। সেখানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এ নিয়ে প্রায় প্রতিদিনই বসছে। সবাই এ বিষয়ে কথাবার্তা বলছেন। যেসব বিষয়ে এখনো সবাই ঐকমত্যে পৌঁছাতে পারেনি, সেগুলোতে সবাইকে ঐকমত্যে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই জুলাই সনদ ঘোষণা হবে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন বাংলাদেশের তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। সামনের নির্বাচনকে ঘিরে তরুণ প্রজন্মের অনেক আগ্রহ রয়েছে।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী, সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ, অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2025
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews