মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

সালাহউদ্দিনকে ‘গডফাদার’ বলায়, এনসিপির সভাস্থল ভাঙচুর

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৮.৩৬ পিএম
  • ৩০৪ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক, সময় সংবাদ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভায় বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমদকে ‘গডফাদার’ বলায় কক্সবাজার শহর ও চকরিয়া উত্তপ্ত হয়ে উঠেছে।

আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ময়দানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সমাবেশে পাটোয়ারী বলেছেন, ‘আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।’ এর মাধ্যমে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করেন। তিনি আরও অভিযোগ করেন, ‘ঘের ও জমি দখল, চাঁদাবাজি করছে—কক্সবাজারের জনতা এসব মেনে নেবে না। সংস্কারবিরোধীদের রাজপথেই প্রতিরোধ করা হবে।’

এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে জেলা বিএনপির নেতাকর্মীরা। পাটোয়ারীর বক্তব্যের পর তারা সমাবেশস্থল ত্যাগ করার পরপরই সভাস্থলে ভাঙচুর চালানো হয়। এরপর কক্সবাজার শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

একই সময়ে চকরিয়া, রামু ও ঈদগাঁও উপজেলা সদরেও এনসিপির পথসভা স্থলে হামলা চালায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে পুরো চকরিয়ায় চরম উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চকরিয়ায় সেনাবাহিনী টহল দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে, এই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের পদযাত্রাও ভেস্তে যায়। তারা কক্সবাজারের আর কোথাও পথসভা করতে পারেননি। এ অবস্থায় নিরাপত্তা জনিত কারণে সেনাবাহিনীর পাহারায় এনসিপি নেতাদের গাড়িবহর কক্সবাজার জেলা পার করে দেওয়া হয়।

এই ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে পাটোয়ারীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী কক্সবাজারে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews