শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১১.৩০ পিএম
  • ৪১০ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক, সময় সংবাদ :মিরপুরে টস জিতে লিটন দাসের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত যথার্থই প্রমাণ করেছেন বাংলাদেশের বোলাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে প্রতিপক্ষ পাকিস্তানকে ১১০ রানে অলআউট করে। এরপর ইমনের ৫৬ রানের ইনিংসে ৭ উইকেটের দুর্দান্ত এক জয় পায় বাংলাদেশ। এতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রইল বাংলাদেশ।

পাকিস্তান বোলিংয়ে এলে শুরুতেই দুই উইকেট হারায় বাংলাদেশ। এতে শুরুতে কিছুটা চাপে পড়লেও ইমনের ব্যাটে সেটি সামলে নেয় ব্যাটাররা।

আজ ইনিংসের শুরুর ওভারেই দুর্দান্ত এক সুযোগ পায় বাংলাদেশ। তবে শেখ মেহেদী সুযোগ এনে দিলেও পাকিস্তানের ওপেনার ফখর জামানের সহজ ক্যাচটি লুফে নিতে পারেননি তাসকিন আহমেদ।

পাকিস্তানের আরেক ওপেনার সাইম আইয়ুবকে (৬) নিজের প্রথম ওভারেই আউট করেন তাসকিন। তার সঙ্গে পরে উইকেট উৎসবে যোগ দেন অন্যরাও। এতে দলীয় ৪৬ রানেই ৫ উইকেট হারায় পাকিস্তান।

অবশ্য ম্যাচে দুইবার জীবন পাওয়া ফখর তখনো এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। সেই কাঁটা দলীয় ৭০ রানের সময় সরানো সম্ভব হয় রান আউটের ফাঁদে, তাসকিন-লিটনের যুগলবন্দিতে। এতে ৬ চার ও ১ ছক্কায় ব্যক্তিগত ৪৪ রানে ড্রেসিংরুমের পথ ধরেন পাকিস্তানের ওপেনার।

তবে শেষ দিকে ছোট ছোট দুটি ইনিংসে পাকিস্তানকে ১১০ রানের সংগ্রহ এনে দেন খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি। খুশদিলের ১৭ রানের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন আব্বাস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন তাসকিন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews