রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ আপিল আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

অসুস্থ দর্শকের জন্য মাঠে এয়ার অ্যাম্বুলেন্স

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৩.৩০ পিএম
  • ৩০০ বার সংবাদটি পড়া হয়েছে
সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: খেলার প্রাণ ভক্ত। সেই ভক্তই যখন মাঠে অসুস্থ হয়ে পড়েন তখন করনীয় কি? এমন প্রশ্নের দারুণ এক উত্তর দিল ইংল্যান্ড। একজন দর্শকের অসুস্থতার কারণে ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) একটি ম্যাচ শুরু হওয়ার সময় পিছিয়ে দেওয়া হয়। এমনকি দ্রুত চিকিৎসার জন্য মাঠে অবতারণ করানো হয় দুটি এয়ার অ্যাম্বুলেন্স।

ঘটনাটি গত শনিবারের (২ আগস্টের)। ওইদিন নিউপোর্ট কাউন্টি ও নটস কাউন্টির মধ্যকার ম্যাচটি ছিল লিগ টু’র উদ্বোধনী দিনের অংশ, যা রডনি প্যারেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও, গ্যালারিতে একজন দর্শকের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে জরুরি চিকিৎসা সেবা দিতে হয় এবং খেলা শুরু হতে বিলম্ব ঘটে।

পরবর্তীতে প্যারামেডিকরা এসে ওই দর্শকের চিকিৎসা দেন, এবং পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর ম্যাচ শুরু হয়। দুটি এয়ার অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মাঠেই অবতরণ করে। এরপর পুরো স্টেডিয়াম খালি করে দর্শকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। উভয় দল- নিউপোর্ট কাউন্টি এবং নটস কাউন্টি সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানায় যে ম্যাচের কিক-অফ বিলম্বিত হবে।

বিবৃতিতে বলা হয়, ‘গ্যালারিতে এক সমর্থকের অসুস্থ হয়ে পড়ার কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্স মাঠে অবতরণ করেছে। কিক-অফে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিস্তারিত তথ্য যত তাড়াতাড়ি সম্ভব জানানো হবে। আমরা সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি আমাদের আন্তরিক শুভকামনা জানাই।’

অসুস্থ ভক্তের চিকিৎসা নিশ্চিত করেই সেদিন গ্যালারিতে বাকিদের এবং মাঠে ফুটবলারদের ফেরানো হয়। বিলম্ব হলেও সম্পন্ন হয় ম্যাচ। পুরো এই ঘটনা দারুণ এক বার্তাই বিশ্বের জন্য।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews