রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ আপিল আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

বাংলা ছবি বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ২.৪৮ পিএম
  • ৩৯৩ বার সংবাদটি পড়া হয়েছে
দেব, প্রসেনজিৎ, ঋতুপর্ণা

সময় সংবাদ ডেস্ক:হিন্দি সিনেমার দাপটে কোণঠাসা হয়ে আছে বাংলা চলচ্চিত্র। প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করা সত্ত্বেও বাংলা ছবি হল থেকে নামিয়ে দেওয়া বা শোর সংখ্যা কমিয়ে দেওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটছে। এই সংকট থেকে বাংলা সিনেমাকে বাঁচাতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন টলিউডের প্রথম সারির অভিনেতা–অভিনেত্রী ও নির্মাতারা।

এই বিষয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, সৃজিত মুখোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা একটি চিঠিতে স্বাক্ষর করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। একই সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তও বাংলা সিনেমার এই সংকটে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমাধান চেয়েছেন। এই প্রেক্ষাপটে আজ (৭ আগস্ট) নন্দনে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত থাকবেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শহরের বাইরে থাকায় ভিডিও কলের মাধ্যমে বৈঠকে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

এই সংকটের একটি বড় কারণ হলো হিন্দি ছবির পরিবেশকদের শর্ত। সামনে মুক্তি পেতে চলেছে দেব–শুভশ্রীর ছবি ‘ধূমকেতু’। একই সময়ে আসবে হৃতিক রোশনের ‘ওয়ার ২’। হিন্দি ছবির পরিবেশকেরা শর্ত দিয়েছেন, সিঙ্গল স্ক্রিনের চারটি শো দিলে ‘ওয়ার ২’ মুক্তি পাবে। তাঁরা কোনোভাবেই বাংলা ছবির সঙ্গে শো ভাগ করে নিতে রাজি নন।

এই পরিস্থিতিতে টলিউডের শিল্পী ও কলাকুশলীরা একজোট হয়েছেন। তাঁরা আশা করছেন, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। বাংলা সিনেমা তার যথাযথ সম্মান ও সুযোগ পাবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews