শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

নেছারাবাদের ২০০ বছরের ভাসমান পেয়ারা বাজার

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২.৩২ পিএম
  • ৩৪৯ বার সংবাদটি পড়া হয়েছে
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার প্রায় ২০০ বছরের পুরোনো পেয়ারা বাজার

সময় সংবাদ ডেস্ক: পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার প্রায় ২০০ বছরের পুরোনো আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান এবং এর ভাসমান বাজার এখন দেশি-বিদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত। বর্ষা মৌসুমে নৌপথে ভেসে থাকা এ বাজার ও বাগান দেখতে প্রতিদিনই রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজারো দর্শনার্থী।

এই অঞ্চলের পেয়ারা স্থানীয়ভাবে ‘স্বরূপকাঠির গৈইয়া’ নামে পরিচিত। ফলন মৌসুমে কৃষকরা নৌকায় করে এসব পেয়ারা ভাসমান বাজারে বিক্রি করেন। তবে পর্যটকরা চাইলে সরাসরি বাগান থেকেও পেয়ারা কিনতে পারেন।

পিরোজপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলার খুচরা ব্যবসায়ীরা এখান থেকে পেয়ারা কিনে নিয়ে যান। রাজধানী ঢাকাসহ সারা দেশেই এখানকার পেয়ারার ব্যাপক চাহিদা রয়েছে।

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওহাব সাইদানি স্বপরিবারে এই পেয়ারা বাগান পরিদর্শন করেছেন। এতে আন্তর্জাতিক পর্যায়েও এই পর্যটন কেন্দ্রের কদর বাড়ছে।

আদমকাটি গ্রামের কৃষক সুভাষ মণ্ডল বলেন, এ বছর পেয়ারা ফলন ভালো হয়েছে, পাশাপাশি পর্যটকদের কারণে বিক্রিও বেড়েছে। অনেকে এখন নৌকা চালানো, গাইড সার্ভিস দেওয়া, খাবারের দোকান ও হস্তশিল্প বিক্রির মাধ্যমে আয় করছেন।

সুভাষ মণ্ডল আরও বলেন, পেয়ারা বাগানকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট ছোট হোটেল, খাবার দোকান ও স্থানীয় হস্তশিল্পের স্টল। এতে একদিকে ন্যায্যমূল্য পাচ্ছি, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

ঢাকা থেকে আসা পর্যটক আলমগীর হোসেন বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাসমান পেয়ারা বাজারের ভিডিও দেখে আগ্রহ তৈরি হয়। এখানে এসে আমি মুগ্ধ। নৌকায় বসে চারপাশের সবুজ পেয়ারা বাগান আর পাখির ডাক শুনে মনটাই ভালো হয়ে যায়। এটা বাংলাদেশের অনন্য সৌন্দর্য। এমন জায়গাগুলো আরও যত্ন করে রক্ষা করা দরকার।

পর্যটকদের নিরাপত্তা, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, পর্যটক, বাগান মালিক ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছয় দফা নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নৌকা চলাচলে শৃঙ্খলা রক্ষা।

ইউএনও আরও বলেন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ফলে বাগান এলাকায় শৃঙ্খলা ফিরে এসেছে এবং স্থানীয়দের আয়ের নতুন দ্বার খুলেছে এই পর্যটনকেন্দ্রকে ঘিরে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews