মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

প্রধান ‍উপদেষ্টা যে মাসে বলেছেন, সেই মাসেই নির্বাচন হবে’

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩.১৪ পিএম
  • ২৯৫ বার সংবাদটি পড়া হয়েছে
১৬ আগস্ট দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের কৃষিমার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: বাসস

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, প্রধান ‍উপদেষ্টা যেটা বলেছেন, তার উপরে আমাদের কারও কোনো কথা নাই। স্যার যেই তারিখে বলেছেন সেই তারিখেই নির্বাচন হবে। যেই মাসে বলেছেন, সেই মাসেই নির্বাচন হবে। কে কি বলল, সেটা শোনার আমাদের কোনো দরকার নাই।

আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের কৃষিমার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত। নির্বাচন ঠেকাতে হলে প্রথম প্রস্তুতি দরকার রাজনৈতিক দলগুলোর। সবার আগে জনগণ, জনগণ যখন নির্বাচনমুখি হয়ে যাবে, কেউ এটা বাঁধা দিতে পারবে না। জনগণ হলো মেইন। রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে। জনগণ যখন চাইবে, আমি নির্বাচনের দিকে চলে যাব, কারও কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা আমাকে সবসময় বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা। এখন আপনারাই দেখেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। আপনারা সমাজের সবচেয়ে শিক্ষিত, আপনাদেরকেই কন্ট্রোল করা যায় না। সাধারণ পাবলিককে কিভাবে আমরা আয়ত্তে আনব?

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না। যত বড় চাঁদাবাজই হোক না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। কাউকে কোনোরকম ছাড় দেওয়া হবে না। যেকোনো চাঁদাবাজ পেলে আমাদের দেখান, সাথে সাথে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews