রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ আপিল আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

পাথরঘাটায় বিদ্যালয়ের মাঠ দখল করে বীজচাষ

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৪.৪০ পিএম
  • ৩৭৩ বার সংবাদটি পড়া হয়েছে

জেলা সংবাদদাতা, বরগুনা :
বরগুনার পাথরঘাটা উপজেলার ৬নং কাকচিড়া ইউনিয়নের ৭২নং উঃ পঃ জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে শিশু শিক্ষার্থীদের প্রাণচঞ্চলতায় মুখর ছিল। কিন্তু সম্প্রতি ওই মাঠে আমন ধানের বীজ চাষ করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য মোসলেম নামে এক কৃষকের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, স্কুলের খোলা মাঠে বীজতলা তৈরির ফলে শিশু শিক্ষার্থীরা গত এক মাস ধরে খেলাধুলা থেকে বঞ্চিত। স্কুলের ছাত্র-ছাত্রীরা জানান, “আগে আমরা এখানে খেলাধুলা করতাম, কিন্তু এখন মাঠে ধানের বীজ চাষের কারণে আমরা খেলতে পারছি না।”
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, জুলাই মাসে টানা বর্ষণের কারণে এলাকার কৃষিজমি পানির নিচে তলিয়ে যায়। তাই বিদ্যালয়ের খোলা মাঠে বীজতলা করা হয়েছে। তবে অনেক অভিভাবক এবং স্থানীয়রা মনে করছেন, বিদ্যালয়ের মাঠ দখল করে ধান চাষ করা ঠিক হয়নি। এতে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ কমে যাওয়ার পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশও নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
ঘটনার সময় সাংবাদিকরা প্রধান শিক্ষক খাইরুল আলমের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি সাক্ষাৎকার দিতে অস্বীকার করেন। উল্টো, সাংবাদিকদের অসৌজন্যমূলক আচরণ করে ধাক্কা দেয়ার চেষ্টা করেন এবং ক্যামেরা ও লোগোতে হাত দিয়ে আক্রমণের চেষ্টা করেন। পরে তিনি অফিস রুমের দরজা বন্ধ করে রাখেন।
পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবহিত হয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের তথ্য চাইতে কোনো বাধা দেওয়া যায় না।”
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, “আমি আজই বিষয়টি জানতে পেরেছি। খুব দ্রুত বিদ্যালয়ের মাঠকে আবার খেলাধুলার পরিবেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। সাংবাদিকদের আক্রমণ ও অসৌজন্যমূলক আচরণের ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিদ্যালয়ের মাঠে ধান চাষের এই ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। শিক্ষার্থীরা যাতে আবার খেলাধুলা করতে পারে এবং বিদ্যালয়ের পরিবেশও ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসনের তৎপরতা আগামী দিনে সবাই আশা করছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews