রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ডিইউজে’র সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম পুনঃনির্বাচিত গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের ৬ জন দগ্ধ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বড় সুখবর দিল মেডিকেল বোর্ড বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ফের বাড়ল ভোজ্যতেলের দাম, নেপথ্যে কারা? নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে গণভোট: প্রধান উপদেষ্টা পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন বদরুলের‘ বদকর্মে’ ডুবছে গণপূর্ত অধিদপ্তর ‎এবার ৫০ থানার ওসিকে একযোগে বদলি ১৪ দিনে ভূমিকম্পে কতবার কাঁপলো বাংলাদেশ, বড় ভূমিকম্পের শঙ্কা উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে গণপূর্তের প্রকৌশলী ইলিয়াস-আজমলসহ ১৬ জন প্রকৌশলী এখনও বহাল তবিয়তে জাল সনদধারী ১১৭২ শিক্ষক শনাক্ত খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা বামনায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি পালন রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্র সহ কিশোর গ্যাং এর ১০ সদস্য গ্রেফতার ৮ কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত সরকারি কর্মকর্তার স্ত্রী কারাগারে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধানরা

শেষ মুহূর্তের গোলে ভারতকে হারাল বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮.৫৮ পিএম
  • ৩০৮ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা আগেই হাতছাড়া হয়েছিল।

তবে শেষ ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে গর্বের জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস লড়াইয়ে লাল-সবুজরা জিতেছে ৪-৩ গোলে।
বিজ্ঞাপন

ম্যাচের শুরুতেই বাংলাদেশ এগিয়ে যায়। মাত্র ২৯ সেকেন্ডে মামোনি চাকমার ক্রসে পূর্ণিমা মারমার হেডে গোল করে লিড নেয় দল।

তবে নবম মিনিটে রক্ষণের ভুলে ভারতের আনুশকা কুমারী সমতায় ফেরান। মাঝামাঝি সময়ে আলপি আক্তারের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ (২-১)।

বিরতির পর ৪৮ মিনিটে সুরভী আকন্দ প্রীতি ব্যবধান বাড়ান ৩-১ এ। কিন্তু ভারত লড়াই ছাড়েনি। ৬৫ মিনিটে প্রীতিকা বর্মণ ও ৮৯ মিনিটে ঝুলন নংমাইথেম গোল করে ম্যাচে ফেরান (৩-৩)।

তবে শেষ হাসি হাসল বাংলাদেশই। যোগ করা সময়ে প্রীতির শট ভারতের গোলকিপার ঠেকালেও বল লেগে ডিফেন্ডার দিব্যানি লিন্ডারের গায়ে ঢুকে যায় জালে। আত্মঘাতী সেই গোলেই ৪-৩ ব্যবধানে নিশ্চিত হয় লাল-সবুজদের দারুণ জয়।

গ্রুপ পর্বে ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ।

শেষ পর্যন্ত রানার্সআপ হয়েও শেষ ম্যাচে চ্যাম্পিয়নকে হারিয়ে শিরোপা হাতছাড়া করার আক্ষেপ কিছুটা হলেও মুছে দিয়েছে প্রীতি-আলপিরা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2025
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews