শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২.৫৯ এএম
  • ৩৯৩ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক : ভোলার জেলা জজ মাহামুদুর রহমানের অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সাগর চৌধুরী’র বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন সচেতন সংবাদ কর্মীরা।

বুধবার ( ১০ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধন আয়োজন করেন সাধারণ সাংবাদিক সমাজ।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সংবাদকর্মীর প্রধান দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। সত্যকে আড়াল করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যায়। কিন্তু সাংবাদিকদের কলম থামানো যায় না। এ পর্যন্ত কোন সরকার তা থামাতে পারেনি ভবিষ্যতেও পারবেনা।

সাংবাদিক সমাজ মনে করছে ভোলা জেলার জজ মাহমুদুর রহমান এর অনিয়ম ও দূর্নীতি ‘ সংবাদের সত্যতাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি জেলা আদালতে সাংবাদিকের বিরুদ্ধে বিত্তহীন মামলা দায়ের করা হয়েছে, যা ক্ষমতার অপব্যবহার।  অতি দ্রুত উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন,   ভোলা জেলা জজ মো. মাহমুদুর রহমানের কর্মকাণ্ড ব্যস্ত ও নিষ্ঠাবান সাংবাদিকের কাজে অযাচিত হস্তক্ষেপ। যা সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতায় বাধা সৃষ্টি করে কণ্ঠরোধের চেষ্টা।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা আরও বলেন, সংবাদে অসত্য তথ্য থাকলে মানহানির মামলা করা যেত। কিন্তু সাজানো চাঁদাবাজির মামলা দিয়ে প্রতিবেদককে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।

সাংবাদিক সমাজ মনে করেন, একজন জেলা জজের নির্দেশে এ ধরনের মামলা হওয়া জাতির জন্য লজ্জাজনক। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন নুরুল হোসেন কাইয়ুম, রাজু আহমেদ, হাফিজুর রহমান শফিক, জিয়াউর রহমান, বিপ্লব সিকদার, জেসমিন জুই, আনিছুর রহমান মোল্লা, কাজী টিটু, কবির হোসেন এবং আহত জুলাই যোদ্ধা আমিরুল ইসলাম ইমন।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক সবুজ বাংলাদেশ-এর সম্পাদক মোহাম্মদ মাসুদ। সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews