বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

বরগুনায় শুরু হলো মাসব্যাপী শরৎ উৎসব

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩৪ পিএম
  • ২৪৪ বার সংবাদটি পড়া হয়েছে
বরগুনায় মাসব্যাপী শরৎ উৎসব

বরগুনা প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সুরঞ্জনা ইকো পার্কে চতুর্থবারের মত আয়োজিত এ শরৎ উৎসবের উদ্বোধন করেন বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।

এসময় জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিনসহ স্থানীয় পর্যটন উদ্যোক্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুথিপাঠ, শরতের গান, নাচ, কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছর এই সময়ে জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সহযোগিতায় নিয়মিত এ আয়োজন করে আসছে সুরঞ্জনা ইকো পার্ক। মাস ব্যাপী এ আয়োজনে আরও থাকছে ইলিশ উৎসব, পিঠা উৎসব, ঘুড়ি উৎসব, জোছনা উৎসব এবং ফানুস উৎসবসহ বর্ণিল আয়োজন।

জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাড. সোহেল হাফিজ বলেন, একদিকে সুন্দরবন আরেক দিকে কুয়াকাটা, দখিনে সীমাহীন বঙ্গোপসাগর। মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট ছোট স্নিগ্ধ দ্বীপবন। বরগুনা জেলার এসব প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বব্যপী ছড়িয়ে দিতে মাস ব্যাপী এই শরৎ উৎসবের আয়োজন করা হয়েছে।

এর আগে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্নাঢ্য রেলি আয়োজন করা হয়। রেলি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে বরগুনা জেলার পর্যটন শিল্পের সমস্যাও সম্ভাবনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় পর্যটন উদ্যোক্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্টজন।

সেমিনারে জেলার পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাড. সোহেল হাফিজ।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসককের কার্যালয়ের সামনের বটমূলে হস্তশিল্প ও পর্যটন শিল্পের নানা অনুসঙ্গ প্রদর্শনী করে জলতরণী নামের একটি স্থানীয় ট্যুর অপারেটর সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews