মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে তদন্তের জন্য মিলেছে গুরুত্বপূর্ণ আলামত, গ্রেপ্তার আরো ৩ জন ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি

ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা, যানচলাচল বন্ধ

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২.৫২ পিএম
  • ২১৭ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক:তিন দফা দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। পরে দুপুর পৌনে ২টার দিকে সেখান থেকে শাহবাগ ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ছাড়াও নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষক নেতাদের ভাষ্য, সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে আন্দোলন আরও জোরদার করা হবে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে ৩ দফা দাবি আদায়ে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। এরই ধারাবাহিকতায় চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

উল্লেখ্য, আন্দোলন চলাকালে গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2025
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews