মাহমুদুল হাসান আশিক:বরগুনার বামনায় খিদমাহ ইসলামিয়া হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় হাসপাতালের কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী, হাসপাতালের চেয়ারম্যান মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমীর পিতা মাওলানা মোঃ আব্দুল কাদের, পীর সাহেব বাওয়ালকর।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সাকুর, বামনা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন জিহাদী, শাহআলী থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রশিক্ষণ সম্পাদক ও হাকিমুল উম্মাহ ন্যাশনাল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা মো. আরিফুল ইসলামসহ হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, খিদমাহ ইসলামিয়া হাসপাতাল আধুনিক চিকিৎসা সুবিধাসহ উন্নত মানের ল্যাবরেটরি, এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি ইউনিট চালু করেছে। মাতৃ ও শিশু বিভাগ, মেডিসিন ও সার্জারি ইউনিট ছাড়াও এখানে ২৪ ঘণ্টা জরুরি বিভাগ ও অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা সেবা প্রদান করা হবে। এছাড়া স্বল্প আয়ের মানুষের জন্য থাকবে বিশেষ ছাড় ও বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ।
হাসপাতালের চেয়ারম্যান মুফতি মিজানুর রহমান কাসেমী জানান, খিদমাহ ইসলামিয়া হাসপাতাল শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়, বরং এটি মানবতার সেবায় নিবেদিত একটি সামাজিক প্রতিষ্ঠান। আমরা চাই, কোনো রোগী যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।
Leave a Reply