শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

মবক্রেসি পরিবেশ তৈরি করা হচ্ছে-যা উদ্বেগজনক: মির্জা ফখরুল

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭.৪৬ পিএম
  • ২০৮ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণার সময়ই অন্যদিকে মবক্রেসি বা সহিংস পরিবেশ তৈরি করা হচ্ছে—যা উদ্বেগজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তিনি বলেন, কোন মহল এ ধরনের পরিস্থিতি তৈরি করছে এবং কেন করছে—তা রাজনৈতিক দলগুলোকে খতিয়ে দেখতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, রায়ের গুরুত্ব কমিয়ে দিতে বিশেষ একটি মহল অন্যদিকে দৃষ্টি সরিয়ে নিতে বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি কোনো বিপ্লবী সংগঠন নয়, বরং একটি স্বাধীনচেতা গণতান্ত্রিক দল—এ দাবি পুনর্ব্যক্ত করে তিনি জানান, গণতন্ত্র স্থাপনে বিএনপি দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে এবং দেশের মানুষও শত শত বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে।

দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়া থেকে রক্ষা করতে হলে গণতন্ত্রে ফিরতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, সংসদের কার্যকারিতা, আইনের শাসন ও সুশাসন—এসব প্রশ্নে সবার সতর্ক হওয়া জরুরি। তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাসী সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এককভাবে সংস্কারের ডাক দেওয়া সংকীর্ণতা। বিএনপি বহু বছর ধরেই ১০, ২৭ এবং ৩১ দফার মাধ্যমে সংস্কারের রূপরেখা তুলে ধরেছে। কিন্তু একটি মহল এসব সংস্কারের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews