মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে তদন্তের জন্য মিলেছে গুরুত্বপূর্ণ আলামত, গ্রেপ্তার আরো ৩ জন ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি

শততম টেস্টে সেঞ্চুরি করলেন মুশফিক

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১২.৪০ পিএম
  • ১৮১ বার সংবাদটি পড়া হয়েছে
মুশফিকুর রহিম। ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। ইতিহাস গড়া টেস্টে ব্যাট হাতেও দারুণ এক ইনিংস উপহার দিলেন এই উইকেটকিপার ব্যাটার। নিজের শততম টেস্টে সেঞ্চুরি করলেন মুশফিক।
৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক আজ (২০ নভেম্বর) হামফ্রিসের করা দিনের প্রথম ওভারটিতে কোনো রান নিতে পারেননি। তবে পরের ওভারে পেসার জর্ডান নিলের করা ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে মাইলফলকে পৌঁছান মুশফিক। শতক হাঁকিয়ে নিজের শততম টেস্ট ম্যাচ আরও রাঙিয়ে তুললেন তিনি। সেই সঙ্গে রাঙালেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সকালও!

২১৪ বলে ৫ চারে ১০৬ রান করে সাজঘরে ফিরেন তিনি। শেষ খবর পর্যন্ত দলের সংগ্রহ ৫ উইকেটে ৩৪৮ রান। লিটন দাস ১২৬ বলে ৮০ রান করে অপরাজিত আছেন।

এর আগে প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৯২ রান। মুশফিক ৯৯ রানে অপরাজিত ছিলেন, অপর অপরাজিত ব্যাটার লিটন দাসের সংগ্রহ ছিলো ৪৭ রান।

মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট ক্রিকেট স্টেডিয়ামে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে মুশফিকের প্রয়োজন ছিলো মাত্র ১ রান। তখন প্রতিপক্ষ আয়ারল্যান্ড আলো স্বল্পতার অজুহাত দেখিয়ে খেলা শেষ করার জন্য আম্পায়ারদের জানালে দিনের খেলা সমাপ্ত করা হয়।

এছাড়া ঢাকা টেস্টের প্রথম দিনে ১২৮ বলে ১টি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করে ফিরেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

মুশফিকুর রহিম মাত্র ১ রানের অপেক্ষায় ছিলেন।  বৃহস্পতিবার  ১ রান করে টেস্ট ক্রিকেটে ১৩তম সেঞ্চুরির দেখা পান। তখন আন্তর্জাতিক ক্রিকেটে তার ২২তম সেঞ্চুরি। এছাড়া ওয়ানডেতে তিনি ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

এদিন সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ম্যাকব্রাইনের শিকার হয়ে ৩৫ রানে ফেরেন সাদমান।

এরপর ৩৪ রান করে সাজঘরের পথ দেখেন মাহমুদুল হাসান জয়। অধিনায়ক শান্তকে (৮) অল্পতেই পরাস্ত করেন ম্যাকব্রাইন। এরপর ইনিংসের চতুর্থ শিকারও তুলে নেন ম্যাকব্রাইন। আইরিশদের বাকিরা পাননি সাফল্য।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2025
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews