মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে লড়াই করছে আয়ারল্যান্ড

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১.৩৮ পিএম
  • ১২৮ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক : চতুর্থ দিনশেষে প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নেওয়ায় বড় জয়ের আভাস পাচ্ছিলেন তারা। বাংলাদেশ জয় তুলে নেবে ৫ম দিনের প্রথম সেশনেই, ধারণা করা হচ্ছিল এমনটাই। তবে আজ মিরপুরে শান্ত-তাইজুলদের চমকে দিয়ে দারুণ এক লড়াই উপহার দিয়েছে আইরিশরা। প্রথম সেশনে মাত্র দুই উইকেট হারিয়ে ম্যাচ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। ক্যামফারের দারুণ এক হাফ সেঞ্চুরির সুবাদে লাঞ্চ পর্যন্ত আইরিশদের স্কোর ৮ উইকেটে ২৬৩ রান। জয়ের জন্য এখনো তাদের দরকার ২৪৬ রান, বাংলাদেশের প্রয়োজন ২ উইকেট।

৫ম দিনের প্রথম ভাগে আইরিশদের অলআউট করার লক্ষ্যে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে তাইজুল-মিরাজদের দারুণভাবে সামলেছেন ক্যামফার, ম্যাকব্রেইন ও নেইলরা। ৭ম উইকেটে ক্যামফার ও ম্যাকব্রেইন খেলেছেন ১০৫ বল। বাংলাদেশকে হতাশ করে দিনের প্রথম ঘণ্টার প্রায় পুরোটা দারুণভাবেই ব্যাটিং করেছে এই জুটি।

বিজ্ঞাপন
২৬ রানের জুটি ভাঙে তাইজুলের আঘাতে। ম্যাকব্রেইনকে ফিরিয়ে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেট শিকার করেন তাইজুল।

এরপর জুটি বাঁধেন ক্যামফার ও নেইল। এই জুটি ব্যাটিং করেছে প্রায় ১৪ ওভার। বাংলাদেশকে হতাশ করে তারা যোগ করেন ৪৮ রান।

এই জুটি ভাঙে মিরাজের কল্যাণে। নতুন বল নেয়ার পরপরই ৩০ রান করা নেইলকে বোল্ড করে স্বস্তি ফেরান মিরাজ। তখন ম্যাচের শেষটা দেখতে পাচ্ছিল বাংলাদেশ।

তবে লাঞ্চের আগ পর্যন্ত আর বিপদ হতে দেননি ক্যামফার ও হোয়ে জুটি। দারুণ এক ফিফটি এক প্রান্ত আগলে রেখেছেন ক্যামফার। তাকে ভালো সঙ্গ দিচ্ছেন হোয়েও। এই জুটি এখন পর্যন্ত যোগ করেছে ৬৯ বলে ২৬ রান।

২০৩ বলে ৬৩ রানে অপরাজিত আছেন ক্যামফার। ১৮ রানে তার সঙ্গী হোয়ে। এই ইনিংসে এখন পর্যন্ত ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews