বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ২.০০ পিএম
  • ১০৩ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক : জয়টা আসতে পারত প্রথম সেশনেই। ক্যামফার ও আয়ারল্যান্ডের টেল এন্ডারদের প্রতিরোধে সেটা আর হয়ে ওঠেনি। লাঞ্চের পরেও দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন ক্যামফার। তবে বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত জয়টা পেল দ্বিতীয় টেস্টের ৫ম দিনের দ্বিতীয় সেশনেই। মুশফিক-তাইজুলের রেকর্ড গড়ার ম্যাচে আইরিশদের ২১৭ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ।

চতুর্থ দিনের শেষভাগে গিয়ে ৬ উইকেট হারিয়েছিল আয়ারল্যান্ড। ৫ম দিনে তাদের পরাজয়টা ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে প্রথম সেশনে অবিশ্বাস্য লড়াই উপহার দিয়েছে আইরিশ ব্যাটাররা। বিশেষ করে ক্যামফার একপ্রান্ত আগলে রেখে লড়াইটা চালিয়ে গেছেন দারুণভাবেই।

প্রথম সেশনে মাত্র ২ উইকেট হারায় আয়ারল্যান্ড। দ্বিতীয় সেশনেও ক্যামফার-হোয়ে জুটি বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। এই জুটি লাঞ্চের পর আরও প্রায় দেড় ঘণ্টা ব্যাটিং করেছে। ১৯১ বলে ৫৪ রানের জুটি গড়ে বাংলাদেশের কপালে চিন্তার ভাজ ফেলেছিলেন তারা।

অবশেষে পরপর দুই বলে দুই আইরিশ ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশের স্বস্তির জয় নিশ্চিত করেন হাসান মুরাদ। ৭১ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন ক্যামফার। হোয়ে ও হামফ্রেসকে ফিরিয়ে বাংলাদেশের ২১৭ রানের বড় জয় এনে দেন মুরাদ। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড অলআউট হয়েছে ২৯১ রানে।

এই জয়ে ২ ম্যাচের সিরিজে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews