মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে তদন্তের জন্য মিলেছে গুরুত্বপূর্ণ আলামত, গ্রেপ্তার আরো ৩ জন ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি

মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ, মাথায় হাত ভারতের

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১০.৩৬ পিএম
  • ৪৪ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ভারতীয় পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ অনেকাংশেই দেশটি থেকে আমদানি কমিয়ে দিয়েছে। মুখ ফিরিয়ে নিয়েছে আরেক ক্রেতা সৌদি আরবও। এই দুই দেশই পেঁয়াজের জন্য এখন পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকে পড়ার ফলে ভয়াবহ মন্দার মুখে পড়েছেন ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ববাজারে ভারতের পেঁয়াজ চাষিদের অবস্থান ঝুঁকিতে পড়ার জন্য ভারত নিজেই দায়ী। স্থানীয় বাজারে দাম স্থিতিশীল রাখার অজুহাতে ভারত বরাবরই পূর্বঘোষণা ছাড়া অনেকটা স্বেচ্ছাচারী কায়দায় পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয়। ফলাফল, পেয়াজের ক্রেতা দেশগুলো এখন আমদানির বিকল্প উৎস খুঁজে নিয়েছে।

অন্যদিকে ভারতের পেঁয়াজের বীজ ব্যবহার করেই প্রতিদ্বন্দ্বি দেশগুলো পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি ও নিজেদের স্বনির্ভর করছে বলে সতর্কতা দিয়েছে খাত সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, এক সময় ভারত তাদের মোট পেঁয়াজ রফতানির প্রায় তিন-চতুর্থাংশ বাংলাদেশে সরবরাহ করতো। বাংলাদেশে পেঁয়াজের দাম আগের তুলনায় তিনগুণ বেশি থাকলেও গত আট মাসে খুবই কম পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে ঢাকা। এছাড়া গত প্রায় এক বছরে সৌদি আরবও ভারত থেকে খুব কম পেঁয়াজ কিনেছে।

রফতানিকারকরা জানিয়েছেন, পেঁয়াজের বীজ অবৈধভাবে বাংলাদেশসহ ভারতের অন্যান্য ক্রেতাদের কাছে চলে যাচ্ছে। এরমধ্যে আমদানিকারক দেশগুলো স্বনির্ভর হচ্ছে, যা এই খাতে ভারতের আধিপত্যকে আরও দুর্বল করছে।

ইকোনোমিক টাইমস জানায়, ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ছয় মাসের জন্য পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এরপর ২০২০ সালের সেপ্টেম্বর থেকে আরও পাঁচ মাসের নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। এর ফলে ভারতের পেঁয়াজের ওপর যেসব দেশ নির্ভরশীল ছিলো সেসব দেশে দাম বেড়ে যায়। ২০২০ সালে বাংলাদেশ ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠায়। এতে পেঁয়াজ রফতানিতে ঘনঘন পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়।

অন্যাদিকে, বর্তমানে স্থানীয় কৃষকদের রক্ষায় বাংলাদেশ আর ভারত থেকে পেঁয়াজ কিনছে না। ২০২৩-২৪ অর্থবছরে ভারত বাংলাদেশে ৭ দশমিক ২৪ লাখ টন পেঁয়াজ রফতানি করেছিল, যা তাদের মোট রফতানির ৪২ শতাংশ ছিল। সেখানে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে মাত্র ১২ হাজার ৯০০ টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ।

যদিও এর জন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করা হয়। কিন্তু রফতানিকারকরা বলছেন বারবার রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণেই ক্রেতা দেশগুলো মুখ ফিরিয়ে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2025
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews