মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে তদন্তের জন্য মিলেছে গুরুত্বপূর্ণ আলামত, গ্রেপ্তার আরো ৩ জন ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি

খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১.০০ এএম
  • ৪৫ বার সংবাদটি পড়া হয়েছে
খালেদা জিয়া

নিউজ ডেস্ক:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে তার দল। তার পরিবার ও সমর্থকরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

গত ২৩ নভেম্বর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার রাতে জানান, ৮০ বছর বয়সী এই নেত্রী এখনো আইসিইউতে রয়েছেন এবং তার অবস্থা গত তিন দিন ধরে একই রকম।

তিনি বলেন, চিকিৎসকের ভাষায় বলা যায়—তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। দোয়া চান, যেন তিনি চিকিৎসা গ্রহণ অব্যাহত রাখতে পারেন এবং সুস্থ হয়ে উঠেন।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বেগম জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন।

ডেই লি স্টারের বরাতে জানা যায়, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার ও কিডনির জটিলতা, ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার শরীরে স্থায়ী পেসমেকার রয়েছে এবং আগে হার্টে স্টেন্ট বসানো হয়েছিল।

শনিবার বেলা থেকেই খালেদা জিয়ার সমর্থকরা এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হয়ে দোয়া মাহফিল করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, চিকিৎসার উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন, দেশবাসীকে তার মায়ের সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, মায়ের জন্য আপনাদের ভালোবাসা ও দোয়ার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তার দ্রুত সুস্থতার জন্য আরও দোয়া করুন।

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে যান। চিকিৎসার কারণে তাকে বিদেশে যেতে না দেওয়ায় ব্যাপক সমালোচনা হয়। গত বছর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে তাকে মুক্তি দেওয়া হয়।

অসুস্থতা সত্ত্বেও তিনি আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে প্রচারণায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। ওই নির্বাচনে বিএনপিকে সম্ভাব্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

হাসপাতালের সামনে দাঁড়ানো সমর্থক লিটন মোল্লা বলেন, আমি সকাল থেকে এখানে আছি। উনি আমার প্রিয় নেতা। শুধু চাই তিনি সুস্থ হয়ে নির্বাচনে অংশ নিন। দেশের এই সময়ে তার মতো নেত্রী খুব প্রয়োজন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেন, গণতন্ত্রে উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক অনুপ্রেরণার উৎস। তার সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র-আলজাজিরা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2025
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews