বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন সকল পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
আজ বুধবার(৩ ডিসেম্বর) সকাল ১১ টায় বামনা হাসপাতাল চত্ত্বরে পরিবার পরিকল্পনা অফিসের সামনে সড়কে এ কর্মসুচি পালিত হয়।
এসময় বক্তব্যদেন, বামনা উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুল ইসলাম, পরিবার কল্যান পরিদর্শীকা মারুফা ইয়াসমীন ও পরিবার কল্যান সহকারী ইরানী বেগম প্রমুখ।
বক্তারা বলেন,আমরা বেতন বোনাস বাড়াতে কিংবা আরো সুযোগ সুবিধা বাড়ানোর জন্য কোন দাবী করছিনা। আমরা আমাদের চাকুরীর নিয়োগের সঠিক বিধির প্রয়োগ চাই। বিধি না থাকার কারণে আমরা কখনোই পদন্নোতী পাবোনা। তাই দ্রুত আমাদের চাকুরীতে যথাযথ নিয়োগ বিধি বাস্তবায়ন না করা হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসুচি পালন করা হবে হুশিয়ারি দেন তাঁরা।
Leave a Reply