শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

সামনে আরও কঠিন সময় আসছে: তারেক রহমান

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৭.৩৩ পিএম
  • ১৬৩ বার সংবাদটি পড়া হয়েছে
তারেক রহমান,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সামনে ভালো সময় আসছে না; বরং আরও কঠিন সময় অপেক্ষা করছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, গত এক বছরের বেশি সময় ধরে তিনি বলে আসছেন যে দেশের সামনে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। তার দাবি, দেশকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, আর সেই ষড়যন্ত্র মোকাবিলার একমাত্র পথ হলো গণতন্ত্র প্রতিষ্ঠা। জনগণের মতামত নিশ্চিত করা গেলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলেও তিনি মনে করেন।

তিনি বলেন, দেশে দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতি যেকোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে। এ দুই ক্ষেত্র সঠিকভাবে সমাধান করতে না পারলে নারী, কৃষি ও স্বাস্থ্যখাতসহ উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হবে। এসব সমস্যার লাগাম টেনে ধরার সক্ষমতা বিএনপির আছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির প্রথম লক্ষ্য হবে সুশাসন প্রতিষ্ঠা করা বলে জানান তারেক রহমান। তিনি বলেন, ১৯৭১ সালে যেভাবে মানুষ এক কাতারে দাঁড়িয়েছিল, দেশ গড়ার পরিকল্পনা সফল করতেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্বৈরাচারী সরকারের সময় মানুষের বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল দাবি করে তিনি বলেন, সেই পরিস্থিতিতেও বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল, যা পরে ‘৩১ দফা’ নামে পরিচিত হয়। বিএনপিকে নিয়ে সমালোচনা করা কিছু মানুষকে তিনি স্বৈরাচারের ধারা অনুসরণকারী বলে মন্তব্য করেন এবং বলেন, যারা বলে তাদেরকে মানুষ দেখুক, দেশবাসী তাদের অতীত ১৯৭১ সালেই দেখেছে—যেভাবে হত্যা, নির্যাতন ও নিরীহ মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে।

ধর্ম নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, স্বর্গ বা নরকের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। যারা নিজেদের মতামত দিয়ে মানুষকে বেহেশত বা দোজখের ঘোষণা দেয়, তারা শিরকের কাছাকাছি অবস্থান করছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews