রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

ভিকারুননিসায় ১১ শিক্ষককে স্থায়ীকরণ-নেপথ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৭.৫৮ পিএম
  • ২১০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে এডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও ১৩ জন অস্থায়ী শিক্ষকের মধ্যে ১১ জনকে অবৈধভাবে স্থায়ীকরণের অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটির শিক্ষক ও অভিভাবকদের একাংশ দাবি করছেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের উদ্যোগে এই স্থায়ীকরণ করা হয়েছে, যা নিয়োগবিধির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, এডহক কমিটির মেয়াদোত্তীর্ণ অবস্থায় নতুন নিয়োগ বা চাকরি স্থায়ীকরণের কোনো ক্ষমতা নেই। এ কারণে স্থায়ীকরণের এই সিদ্ধান্তকে নিয়ম-বহির্ভূত এবং প্রশ্নবিদ্ধ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠান সূত্রের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন সময় অনিয়মের অভিযোগ ওঠায় দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে ১৩ জন অস্থায়ী শিক্ষকের চাকরি স্থায়ীকরণ করা সম্ভব হয়নি।
তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, আর্থিক লেনদেনের ভিত্তিতে ১১ জনকে স্থায়ী করা হয়। অভিযোগকারীদের ভাষ্য, অর্থ আদায় সম্ভব না হওয়ায় দুইজনকে স্থায়ীকরণের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এসব অভিযোগের স্বাধীন যাচাই এখনও পাওয়া যায়নি।

অভিভাবক ও শিক্ষকরা আরও অভিযোগ করেন, পূর্বের বিভিন্ন অনিয়ম আড়াল করার উদ্দেশ্যে স্থায়ীকৃত শিক্ষকদেরকে বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর বা প্রভাবিত সাক্ষ্য দিতে ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদনে ১১ জন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়েছে।

স্থায়ীকরণপ্রাপ্ত ১১ জন শিক্ষক হলেন -বদরুন নাহার (বাংলা), সুমন ফকির (বাংলা), খন্দকার ফয়জুন্নেছা (ইংরেজি), জি. এম. গোলাম রব্বানী (আইসিটি), মামুন হোসেন (আইসিটি), রুমানা রহমান রূপা (পদার্থবিজ্ঞান), মাঈন উদ্দিন (রসায়ন), ইমরান নাজির (গণিত),
মুজাইয়ানা আহমেদ লাবনী (গণিত), মো. জাফর উল্যাহ (গণিত), সাবিত্রী রাণী দেবী (জীববিজ্ঞান)।
শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, এ ধরনের সিদ্ধান্ত প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছে। তারা বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়ের তাৎক্ষণিক নজরদারি কামনা করেছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান বলেন, আমরা এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। নিয়মের ব্যাতয় ঘটলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ রিজাউল হক বলেন, নিয়ম অনুযায়ী এডহক কমিটি কেবল রুটিন দায়িত্ব পালন করবে। তবে ভিকারুননিসার ১১জন শিক্ষককে স্থায়ীকরণ বিষয়ে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে। অন্যায় করে পার পাবেন না বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews