শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

মা-মেয়ে হত্যাকান্ডে নৃশংসতা জানালেন মামলার বাদী

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬.২৮ পিএম
  • ১২৩ বার সংবাদটি পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক:ঢাকার মোহাম্মদপুরে লায়লা আফরোজ ও তার নবম শ্রেণির মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রকিবুজ্জামান তালুকদার।

তিনি জানান, মামলায় গৃহকর্মী মোছা. আয়েশা (২০)–কে একমাত্র আসামি করা হয়েছে। চার দিন আগে তিনি ওই ফ্ল্যাটে খণ্ডকালীন কাজ শুরু করেছিলেন।

মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল ৭টার দিকে কর্মস্থল উত্তরা যাওয়ার পর স্ত্রী লায়লা আফরোজের সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি আজিজুল ইসলাম। পরে বেলা ১১টার দিকে বাসায় ফিরে তিনি দেখেন—লায়লা আফরোজ গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে মৃত অবস্থায় পড়ে আছেন। আর নাফিসাকে বাসার গেটের কাছে গলার নিচে ডান পাশে কাটা দাগসহ পাওয়া যায়।

পরিচ্ছন্নতাকর্মী আশিকের সহায়তায় নাফিসাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও বলা হয়, ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখা যায়—সোমবার সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় ঢোকে এবং ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। এ সময় সে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

বাদীর দাবি, অজ্ঞাত কারণে আয়েশা ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও মেয়েকে হত্যার পর পালিয়ে যায়। আত্মীয়দের সঙ্গে আলোচনার কারণে মামলা করতে দেরি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, তারা ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews