রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

বরগুনায় তথ্য জালিয়াতি করে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৯.৪৯ পিএম
  • ১৭০ বার সংবাদটি পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি :বরগুনা জেলার সদর উপজেলার উত্তর মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগে তথ্য জালিয়াতি ও ভুয়া ঠিকানা ব্যবহার করার অভিযোগ উঠেছে সাবিনা ইয়াসমিনার বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, উত্তর মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় টি ২০০৯ সালে স্থানীয় উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলে অন্যান্য আবেদনকারীদের সাথে বর্তমান সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন আবেদন করেন। সাবিনা ইয়াসমিন জাল জালিয়াতি করে ভুয়া নাগরিক সনদপত্র তৈরি করে বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামে স্থায়ী ঠিকানা দেখিয়ে নিয়োগ পত্র নিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিধি অনুযায়ী একজন অবিবাহিত মহিলা আবেদনকারী তার পিতার স্থায়ী ঠিকানায় এবং বিবাহিত মহিলা আবেদনকারী তার পিতার স্থায়ী ঠিকানায় অথবা স্বামীর স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন। সাবিনা ইয়াসমিন এর পিতা বা স্বামী কেউই বরগুনা সদর উপজেলার বাসিন্দা নন। তাই তিনি সদর উপজেলার স্থায়ী ঠিকানায় ভুয়া কাগজপত্র তৈরি করে উত্তর মনসাতলী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে যোগদান করেছেন।

গত ২১ এপ্রিল ২০২৪ তারিখে উত্তর মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আত্মীকরণ গেজেট প্রকাশের পরে সাবিনা ইয়াসমিনের জাল জালিয়াতির বিষয়টি সামনে আসে। তিনি স্বাস্থ্য পরীক্ষা সহ জেলা শিক্ষা অফিসে যে সকল কাগজপত্র জমা দিয়েছেন তাতে তার স্থায়ী ঠিকানা দেখিয়েছেন বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে। প্রশ্ন উঠছে তার দুইটি ঠিকানার কোনটি সঠিক। কেনই বা তিনি নিয়োগে জ্বাল-জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন।

অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, অফিস আমাকে যে নির্দেশনা দিয়েছে আমি তাই করেছি। আমি যখন বিদ্যালয় যোগদান করি তখন বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামে ভাড়া থাকতাম সেই ঠিকানায় বিদ্যালয়ে যোগদান করেছি। আমার স্থায়ী ঠিকানা বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে। বরগুনাতে আমরা ভাড়া থাকি।

উত্তর মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারিয়ম সিদ্দিকা বলেন, সাবিনা ইয়াসমিন এর নিয়োগপত্র যোগদান পত্রে বরগুনা সদর উপজেলার ঠিকানা দেখানো হয়েছে এবং পরবর্তীতে তিনি বেতাগী উপজেলার কাগজপত্র দিয়েছেন। যদি কোন জাল জালিয়াতি থাকে সে বিষয়ে অফিস ব্যবস্থা নেবে। এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মোঃ ছালেহ বলেন, আমি বিষয়টা জানলাম। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews