বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের আগুন, উদ্ধার ৪৫

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১.৩৪ এএম
  • ২২০ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক:কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় ১২ তলা একটি ভবনে ভয়াবহ আগুন লাগার পাঁচ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। পরবর্তিতে আরও নতুন দুই ইউনিট যোগ দিয়েছে আগুন নিয়ন্ত্রণের কাজে। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৪টি ইউনিট। এছাড়া, ভবনে আটকে পড়াদের মধ্যে এখন পর্যন্ত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে তাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত আরও দুটি ইউনিট যোগ করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।

তিনি আরও জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। পরে আরও দুটি ইউনিট এসে যোগ দিয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews