শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১.৫৮ এএম
  • ১০৭ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অর্ধকোটি টাকা পুরস্কার ঘোষণা, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা এবং পাসপোর্ট ব্লক করার খবরের মধ্যেই ‘মোস্ট ওয়ান্টেড’ এই দুই আততায়ী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র পালানোর বিষয়টি নিশ্চিত করলেও রোববার (১৪ ডিসেম্বর) রাত ১০টা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করা হয়নি।

তদন্ত সূত্র জানায়, গত শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে ময়মনসিংহের সীমান্তঘেঁষা উপজেলা হালুয়াঘাটের একটি দুর্গম সীমান্ত পথ ব্যবহার করে তারা ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের সীমান্ত পারাপারে সহায়তাকারী মানব পাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তদন্তে জানা গেছে, হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী প্রযুক্তির সহায়তায় ফয়সাল ও আলমগীরের গতিবিধি অনুসরণ শুরু করে। তবে সন্দেহভাজনরা কৌশলে নিজেদের ডিজিটাল ডিভাইস সচল রাখলেও সেগুলো নিজেরা বহন করেনি। অন্য ব্যক্তিদের মাধ্যমে ডিভাইসগুলো চালু রেখে বারবার অবস্থান পরিবর্তন করানো হচ্ছিল। এতে পুলিশ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালালেও প্রকৃতপক্ষে তারা রাজধানী ছেড়ে নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুলি করার পর তারা পল্টনের কালভার্ট রোড থেকে মোটরসাইকেলে নয়াপল্টন, শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও আগারগাঁও হয়ে মিরপুরে পৌঁছায়। সেখান থেকে প্রাইভেটকারে করে আশুলিয়া ও গাজীপুর হয়ে সড়কপথে ময়মনসিংহ যায়। ময়মনসিংহের ব্রিজের পাড় এলাকায় যানবাহন পরিবর্তন করে আরেকটি প্রাইভেটকারে হালুয়াঘাটের দিকে রওনা দেয়। ওই গাড়িটি হালুয়াঘাটের ধারাবাজার এলাকার একটি পেট্রোল পাম্পে থামে। পরে তিন যুবক এসে তাদের মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়া এলাকায় নিয়ে যায়। রাত আড়াইটার দিকে তারা সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার তুরা পৌরসভা এলাকায় পৌঁছায়। রোববার পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিল বলে তদন্ত সূত্রের দাবি।

রোববার হাদিকে হত্যাচেষ্টার বিষয়ে তথ্য জানাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, অভিযুক্তদের কেউ বৈধভাবে বিদেশে পালিয়েছে—এমন কোনো তথ্য এখন পর্যন্ত ইমিগ্রেশন ডাটাবেজে পাওয়া যায়নি। তিনি জানান, ফয়সাল করিম মাসুদের সর্বশেষ বিদেশ যাত্রার রেকর্ড অনুযায়ী, তিনি গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন। এরপর তার দেশত্যাগের কোনো বৈধ রেকর্ড নেই।

তবে নজরুল ইসলাম জানান, শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে জড়িত একটি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। পাশাপাশি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে র‌্যাব-২ গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন সিবিয়ন দিও ও সঞ্চয় চিসিম। শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট, ফুলপুর, ধোবাউড়া এবং হালুয়াঘাটসংলগ্ন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ডিএমপির রমনা বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরাই ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পার করিয়ে দিয়েছেন। তাদের সহায়তায় পলাতকদের ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সকলকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews