শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৪.৫৬ পিএম
  • ১৩১ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক :কুষ্টিয়ার ভেড়ামারা লালন শাহ সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় কাভার্ড ভ্যান চাপায় পাবনা জেলায় কর্মরত পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) দুই কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে কুষ্টিয়ার লালন শাহ সেতুর ভেড়ামারা প্রান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা জেলা ডিএসবির ঈশ্বরদী জোনের ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম এবং এএসআই কায়েস উদ্দিন।

ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান ও ঈশ্বরদী থানার ওসি মো. মনিরুজ্জামান কাভার্ড ভ্যান চাপায় ডিএসবির দুজন কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইন্সপেক্টর মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার ইটাকুমারী গ্রামে এবং এএসআই কায়েস উদ্দিনের বাড়ি রাজশাহী জেলার তানোর থানার রাতৈল গ্রামে।

ঈশ্বরদী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম মাত্র একদিন আগে অর্থাৎ গত সোমবার ঈশ্বরদী থানা জোনে যোগদান করেন। মঙ্গলবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে তিনি এএসআই কায়েস উদ্দিনকে সঙ্গে নিয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে মোটরসাইকেলে বিভিন্ন এলাকায় পরিদর্শনে বের হন। এ সময় লালন শাহ সেতুর ভেড়ামারা প্রান্তে টোল প্লাজার কাছে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দু’জন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কাভার্ড ভ্যানটি আটক করা যায়নি । নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থল থেকে জানান, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পাবনায় পাঠানো হবে। কাভার্ড ভ্যানটি শনাক্ত ও আটকে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews