নিউজ ডেস্ক : বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের প্রতিদিনের অপরিহার্য সঙ্গী। কিন্তু কিছুদিন ব্যবহারের পরই অনেক সময় ফোন ধীরে কাজ করতে শুরু করে। এতে যেমন কাজের গতি কমে যায়, তেমনি বিরক্তিও বাড়ে। প্রযুক্তি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কয়েকটি সহজ উপায় মেনে চললেই আপনার স্মার্টফোন আগের মতো দ্রুতগতিতে কাজ করবে।
ফোন ফাস্ট করার সহজ উপায়গুলো:
ক্যাশ মেমোরি পরিষ্কার করুন
অযথা জমে থাকা ক্যাশ ফোনকে স্লো করে দেয়। নিয়মিত সেটিংসে গিয়ে অ্যাপ ক্যাশ ক্লিয়ার করুন।
অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন
অনেক সময় ব্যবহার না করা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এগুলো সরিয়ে ফেললে ফোন হালকা হবে।
সফটওয়্যার আপডেট করুন
পুরনো সফটওয়্যারে বাগ থেকে যায়। নিয়মিত সিস্টেম আপডেট করলে ফোন দ্রুতগতিতে চলবে।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন
সবসময় একাধিক অ্যাপ চালু থাকলে ফোন হ্যাং করে। প্রয়োজন নেই এমন অ্যাপ ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ রাখুন।
ফোন রিস্টার্ট দিন
নিয়মিত ফোন রিস্টার্ট দিলে র্যাম রিফ্রেশ হয়, ফলে ফোন ফাস্ট হয়ে যায়।
প্রযুক্তিবিদদের মতে, এই সহজ টিপসগুলো মেনে চললে নতুন ফোন না কিনেও পুরোনো স্মার্টফোন আগের মতো দ্রুতগতিতে ব্যবহার করা সম্ভব।
Leave a Reply