শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো র‌্যাব

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩.২৬ পিএম
  • ১২৪ বার সংবাদটি পড়া হয়েছে
ফয়সালের গতিবিধি ও আত্মগোপনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের মা-বাবাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের গ্রেপ্তারের পর ঘটনার দিন ফয়সালের গতিবিধি ও আত্মগোপনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

র‌্যাব জানিয়েছে, মো. হুমায়ুন কবির (৭০) ও মোসা. হাসি বেগমের (৬০) চার সন্তানের মধ্যে ফয়সাল তৃতীয়। সে প্রায়ই রাজধানীর আগারগাঁওয়ে বোন জেসমিন আক্তারের বাসায় যাতায়াত করত। ঘটনার দিন রাতেও একটি কালো ব্যাগ নিয়ে বোন জেসমিনের বাসায় যায় ফয়সাল। পরে সেটি বাইরে ফেলে দিলেও পরবর্তীতে ভাগনে জামিলকে (১৮) দিয়ে ব্যাগটি আবারও নিয়ে আসে।

র‌্যাব আরও জানিয়েছে, ওইদিন বোনের বাসায় বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমের সঙ্গেও দেখা করে ফয়সাল। সেই সঙ্গে নিজের ব্যবহৃত দু’টি মোবাইল ফোনের মধ্যে একটি সে বোনের বাসার ছাদ থেকে ফেলে দেয়। আর অন্যটি তার মা হাসি বেগমকে দেয়। তবে একপর্যায়ে বোনের বাসায় অবস্থান নিরাপদ মনে না হলে সেখান থেকে মিরপুরের শাহজাদপুর এলাকায় যায়। সেখানে ফয়সাল তার বাবা হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় অবস্থান করে।

পরবর্তীতে ফয়সালকে তার বাবা হুমায়ুন কবির একটি সিএনজি ভাড়া করে দেন এবং সঙ্গে কিছু টাকাও তাকে দেন। আর স্ত্রী হাসি বেগমকে নিয়ে তিনি নিজে অপর ছেলে হাসান মাহমুদের কেরানীগঞ্জের বাসায় চলে যান। তবে সেখানে যাওয়ার আগে তারা জুরাইন থেকে দু’টি মোবাইল ও সিম কিনে নিয়ে ব্যবহার করেন।

এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফয়সালের বাবা হুমায়ুন ও মা হাসি বেগমকে গ্রেপ্তার করে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল।

এছাড়াও একই দিন রাতে নরসিংদীতে অভিযান চালিয়ে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে র‌্যাব-১১। সেই সঙ্গে ওই অভিযানে মো. ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকেও আটক করা হয়।

র‌্যাব জানায়, নরসিংদী সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লা বাড়ি থেকে ফয়সাল নামের ওই যুবককে আটক করা হয়। সেই সঙ্গে মোল্লা বাড়ির সামনের তরুয়ার বিলের পানির মধ্যে থেকে ২ বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অন্যদিকে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত অস্ত্রের গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব। র‍্যাব সূত্র জানায়, প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশের একটি জায়গা থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়। উদ্ধার করা এ আলামতটি ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি। ওইদিন মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়েছে ওসমান হাদিকে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews