শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২.৪২ পিএম
  • ১৮৩ বার সংবাদটি পড়া হয়েছে
ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ছবি,সংগৃহীত

নিউজ ডেস্ক:ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে হুমকি এবং বাংলাদেশি কয়েকজন রাজনৈতিক নেতার ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানাতেই তাকে তলব করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলা হয় রিয়াজ হামিদুল্লাহকে।

এর আগে, গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এর দুই দিনের মাথায় পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ঘটনা ঘটল।

কূটনৈতিক সূত্রগুলো ধারণা করছে, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা এবং শেখ হাসিনার সরকার উৎখাতকারী ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে ঘিরেই এ তলব। ঢাকায় এক সমাবেশে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ ‘বিচ্ছিন্নতাবাদী ও ভারতবিরোধী শক্তি’কে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো—যা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত—দেশটির মূল ভূখণ্ড থেকে ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়তে পারে।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে ঢাকায় বিক্ষোভ চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনাও দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের প্রথম দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক বক্তব্য ও প্রচার-প্রচারণা যদি আরও উত্তেজনামূলক হয়ে ওঠে, তাহলে প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews