শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

হাদির নিজের লেখা নোটে উল্লেখ ছিল কোথায় কবর হবে

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ২.৩২ পিএম
  • ৬৪ বার সংবাদটি পড়া হয়েছে
ছ‌বি: সংগৃহীত

নিউজ ডেস্ক :ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) মরহুম হাদির মরদেহ দেশে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

বৃহস্পতিবার রাতে দেওয়া এক বক্তব্যে ডা. আহাদ জানান, শুক্রবার সকালে হাদির মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা শেষে জানাজা ও দাফনের সময়সূচি ও স্থান জানানো হবে।

এদিকে হাদির ছোট বোনজামাই আমির হোসেন হাওলাদার দাফন প্রসঙ্গে জানিয়েছেন, এখনো পরিবার থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। মরদেহ ঢাকায় পৌঁছানোর পর দাফনের স্থান ও সময় নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, হাদির নিজের লেখা নোটে উল্লেখ ছিল—তাকে যেন তার বাবার কবরের পাশেই সমাহিত করা হয়। পরিবারের পক্ষ থেকে সেই শেষ ইচ্ছাকে গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।

আমির হোসেন বলেন, ‘সারাদেশের মানুষের মনে হাদির জন্য যে ভালোবাসা তৈরি হয়েছিল, তা এমনি এমনি আসেনি; এটি ছিল তার দীর্ঘদিনের অর্জন। পরিবারের সবার কাছে হাদি যেমন অত্যন্ত স্নেহের ও আদরের ছিল, তেমনি এলাকাবাসীর কাছেও সে ছিল অত্যন্ত প্রিয়।’

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য পরবর্তী সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews