নিউজ ডেস্ক : ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে ঘন কুয়াশার কারণে আজ সোমবার সূর্যের দেখা মেলেনি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এটি ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বিবিসি বাংলাকে বলেন, আগামীকাল তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
“তবে শীত বাড়লেও কুয়াশা কিছুটা কমতে পারে কাল। সেক্ষেত্রে শেষ বিকেলে সূর্যের দেখা মিললেও মিলতে পারে আগামীকাল। যদি সেটা না হয়, তাহলে হয়তো পরশু সূর্য দেখা যেতে পারে।”
পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুুয়াশা পড়তে পারে, তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
Leave a Reply