নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান থেকে সাদিয়া রহমান মিম (২৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, তিনি একটি বারের ড্যান্সার ছিলেন এবং পার্লারের ব্যবসাও করতেন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার রুমমেট নুসরাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, শনিবার দিবাগত রাতে কালাচাঁদপুর পশ্চিমপাড়ার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
Leave a Reply