নিজস্ব প্রতিবেদ: কমার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের বা পক্ষের অবস্থান নেবে না। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করবে।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে তিনি অত্যন্ত আগ্রহী। তিনি এই নির্বাচনের অপেক্ষায় রয়েছেন এবং নির্বাচনের ফলাফল দেখার জন্য মুখিয়ে আছেন বলেও উল্লেখ করেন।
তিনি স্পষ্ট করে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের। জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, আমরা সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।”
Leave a Reply