শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

মুষলধারে বৃষ্টি, চরম ভোগান্তিতে নগরবাসী

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৩.১৯ এএম
  • ৩০৯ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
রাতে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে রাজধানীর প্রধান সড়কসহ গলিপথ ডুবে গেছে। বুধবার সন্ধ্যায় মুষলধারে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েন। রাজধানীর সড়ক পথ গুলো ডুবে যাওয়ার কারণে সৃষ্টি হয় তীব্র যানজট।

সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি হয় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়।

বৃষ্টি শুরুর এক ঘণ্টা পর থেকেই বেশিরভাগ সড়কে পানি জমে থাকায় সড়কে যানচলাচল ব্যাহত হয়ে।

সাধারণ চাকরিজীবীদের দুর্দশার অন্ত ছিলো না। একদিকে বাড়ি ফেরার তাড়া, অন্যদিকে বৃষ্টি। এর সঙ্গে যানজট যেন অভিশাপের মতো দেখা দিয়েছে। গাড়িতে বসা শান্তিনগরের একজন জানান, গাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে। পরে ড্রাইভারকে রেখে ময়লা পানি মাড়িয়ে হেঁটে বাসায় ফিরলাম।

জিগাতলা, মতিঝিল, আরামবাগের মত এলাকাগুলো প্রধান সড়কে পানি জমে সিএনজি চালিত অটো রিকশার মতো ছোট ছোট যানবাহন বিকল হয়ে মাত্রা ছাড়ায় ভোগান্তি।

সন্ধ্যার পরে তুমুল বৃষ্টিতে রাজধানীতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ডুবে গেছে। কোথাও কোথাও এক হাঁটুর চেয়েও বেশি পানি জমেছে।

সচিবালয়ে পানি জমেছে। ক্লিনিক ভবনের সামনে ও পেছনে হাঁটুসমান পানি। চার নম্বর ভবনের পেছনটা পুরো পানিতে তলিয়ে আছে। ৩ ও ৫ নম্বর ভবনের মাঝখানের রাস্তাটি জলাবদ্ধ অবস্থায় রয়েছে। ৭ নম্বর ভবনেরও চারপাশ পানিতে তলিয়ে গেছে। ৪ নম্বর ভবনের লিফটের মধ্যে পানি ঢুকে যেতে দেখা গেছে।

নগরবাসীর অনেকেই বলছেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটুখানি বৃষ্টিতেই প্রায়ই এমন ভোগান্তিতে পড়তে হয় তাদের।

আবহাওয়া অফিস সকালেই জানিয়েছিলো, মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থানের কারণে দেশের আকাশে বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ দেশের অনেক অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হতে পারে। একই কারণে চার সমুদ্রবন্দরকে তিন নম্বর এবং নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে থাকতে পারে বৃষ্টি। যাতে করে কমবে ভ্যাপসা গরমের অনুভূতি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews