রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

বামনায় রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৭.৩৬ এএম
  • ৬৫৪ বার সংবাদটি পড়া হয়েছে
বামনা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ রিয়াদ চৌধুরী
বামনা উপজেলায় যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ রিয়াদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : বরগুনার বামনা উপজেলায় যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

এই ঘটনা বামনার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন যুবদল নেতার এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন অনেকে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল, ২০২৫) বেলা সারে এগারোটা দিকে বামনা সোনালী ব্যাংক পিএলসি শাখায় এ অর্থ আত্মসাতের ঘটনাটি ঘটে।

সোনালী ব্যাংক চেক

স্বাক্ষর

ব্যাংক কর্তৃপক্ষ ওই দিন রাতেই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মোঃরিয়াদ চৌধুরীকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন।

জানা গেছে, মোঃরিয়াদ চৌধুরী জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করা ৬৫ হাজার টাকার মধ্যে ইতোমধ্যে ৩০ হাজার টাকা ফেরত দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংকনপিএলসি, বামনা শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) মো: কায়সার হোসেন জানান, ভুক্তভোগী দেলোয়ার হোসেনের মৌখিক অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ ও অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে তিন সদস্যের একটি জালিয়াতি চক্রকে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও জানান, বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা ভাইর সহযোগিতায় আত্মসাৎকৃত টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

ভুক্তভোগীর পরিবার ও প্রাপ্ত একটি ভিডিও ক্লিপ থেকে জানা যায়, বামনা উপজেলার রামনা ইউনিয়নের বলইবুনিয়া গ্রামের বাসিন্দা ৬৭ বছর বয়সী মোঃদেলোয়ার হোসেনের ছেলে আবু সালেহ বাচ্চু বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত ছেলের পাঠানো টাকা তোলার সুবিধার্থে বামনা সোনালী ব্যাংক শাখায় তাদের একটি সঞ্চয়ী হিসাব (নম্বর ৪৩০৩৪০১০১৬৪৮২) খোলা হয়। ব্যাংক থেকে টাকা তোলার জন্য চেক বইতে ছেলে আবু সালেহ স্বাক্ষর করে রেখে যান।

বামনা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ রিয়াদ চৌধুরী ও ব্যাংকের সিসিটিভি ফুটেজ। 

ঘটনার দিন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বৃদ্ধ দেলোয়ার হোসেন ব্যাংকে টাকা তুলতে যান। চেক লেখার জন্য তিনি ব্যাংকের আনসার গার্ড ইমরানের কাছে সাহায্য চান। আনসার গার্ড মোঃ ইমরান তখন অভিযুক্ত যুবদলের নেতা রিয়াদ চৌধুরীকে দেলোয়ার হোসেনকে সাহায্য করার জন্য অনুরোধ করেন। এই সুযোগে রিয়াদ চৌধুরী বৃদ্ধ দেলোয়ার হোসেনের অগোচরে স্বাক্ষরিত তিনটি চেকের পাতা থেকে একটি পাতা চুরি করে নেন এবং সেই জালিয়াতি করা চেকের মাধ্যমে ব্যাংক থেকে ৬৫ হাজার টাকা তুলে আত্মসাৎ করেন।

কিছুক্ষণ পর, দুপুর নাগাদ অ্যাকাউন্টধারী আবু সালেহ বাচ্চুর মোবাইলে টাকা উত্তোলনের একটি এসএমএস আসে। এসএমএস দেখে তিনি তাৎক্ষণিকভাবে তার বাবা দেলোয়ার হোসেনকে ফোন করে বিষয়টি জানান। দেলোয়ার হোসেন দ্রুত ব্যাংকের শাখায় যান এবং ম্যানেজারের কাছে ঘটনাটি খুলে বলেন। ব্যাংক ম্যানেজার তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়ে রিয়াদ চৌধুরীর কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে, বাকি ৩৫ হাজার টাকাও উদ্ধার করে দেলোয়ার হোসেনকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কে এই যুবদল নেতা রিয়াদ চৌধুরী? বেরিয়ে আসছে অজানা কাহিনী:
চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত রিয়াদ চৌধুরীর পরিচয় অনুসন্ধানে বেরিয়ে আসছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় যে তিনিই বৃহস্পতিবার দুপুরে বামনা সোনালী ব্যাংক থেকে ৬৫ হাজার টাকা উত্তোলন করেছেন। তার পুরো নাম চৌধুরী রিয়াদ ওরফে পেউট্রা রিয়াদ। তিনি বামনা উপজেলা সদরের পশ্চিম সফিপুর গ্রামের মৃত নওয়াব চৌধুরীর ছেলে এবং জন্মলগ্ন থেকে তার নানাবাড়িতেই থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪৫ বছর বয়সী রিয়াদ চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এবং পেশাগতভাবে তিনি একটি টোটো কোম্পানির ম্যানেজার (যদিও স্থানীয়দের অনেকে মনে করেন এটি একটি নামমাত্র পদ, কার্যত তিনি তেমন কোনো কাজ করেন না)। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় চাঁদাবাজির অভিযোগে অতিষ্ঠ হয়ে সেনাবাহিনী তাকে গ্রেফতার করে ডিটেনশন দিয়েছিল বলেও তথ্য পাওয়া যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রিয়াদ চৌধুরী প্রথম পরিচয়ে বা কারো সাথে কথা বলার শুরুতে এমন ভাব দেখান যেন বামনা উপজেলায় তার চেয়ে বড় কোনো নেতাই নেই। তাকে প্রায় প্রতিদিনই বামনা থানা রোডের মাথায় আঃজলিল গাজীর চায়ের দোকানে দেখা যায়। থানার আশেপাশে কোনো অসহায় বা দরিদ্র মানুষকে দেখলে তিনি নিজেই তাদের থানায় নিয়ে গিয়ে দালালি শুরু করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অনেকে রিয়াদ চৌধুরীকে ‘থানার দালাল’ হিসেবেও জানেন।

 স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, রিয়াদ চৌধুরী জুলাই-আগস্ট মাসের পর থেকে যুবদলের দলীয় পদবী ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার শুরু করেন। বামনা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়কের পদবী ব্যবহার করে তিনি চুরি, দালালি এবং মাদক কারবারিদের সাথে জড়িত বলেও অভিযোগ উঠেছে।

অভিযুক্ত রিয়াদ চৌধুরীর সাথে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বরগুনা জেলা যুবদলের সভাপতি মো: জাহিদ হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম জুয়েল এই ঘটনা প্রসঙ্গে বলেন, বামনা উপজেলা যুবদল নেতা রিয়াদ চৌধুরীর জালিয়াতির এই ধরনের কর্মকাণ্ডের কথা তারা শুনেছেন। ঘটনার সঠিক তদন্তের পর দলীয় সিদ্ধান্ত নেয়া হবে। দোষী প্রমাণিত হলে তাকে যুবদল থেকে আজীবন বহিষ্কার করা হবে বলেও তারা জানান।

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন অর রশীদ হাওলাদার জানান, যুবদল নেতা রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে তার থানার অনেক এসআই, এএসআই ও কনস্টেবল মৌখিক অভিযোগ করেছেন। রিয়াদ চৌধুরী প্রায়ই পুলিশের নামে চাঁদাবাজি করে থাকেন বলেও তিনি উল্লেখ করেন।

বরগুনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা এই বিষয়ে বলেন, বামনা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াদ চৌধুরীর জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের বিষয়টি ব্যাংক ম্যানেজার কায়সার হোসেন তাকে মুঠোফোনে জানান। এরপর ব্যাংক ম্যানেজারের আমন্ত্রণে তিনি, যুবদল আহবায়ক খোরশেদ আলম দিপু, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান শিমুল এবং বামনা বনিক সমিতির সাধারণ সম্পাদক ও যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান নাজির ধলু সোনালী ব্যাংকে যান। সেখানে ভুক্তভোগী দেলোয়ার হোসেনের কান্নার আকুতি দেখে তারা কৌশলে টাকা উদ্ধার করেন। পরবর্তীতে তিনি ব্যাংক ম্যানেজারকে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান।

 এখন দেখার বিষয়, ব্যাংক কর্তৃপক্ষ এই ঘটনায় অভিযুক্ত রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews