বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

ফায়ার সার্ভিসের ডিজি জাহিদ কামালের বিরিুদ্ধে ঘুষ-দুর্ণীতির অভিযোগ

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৫৯ এএম
  • ৪৪৮ বার সংবাদটি পড়া হয়েছে
ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল

নিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামালের বিরিুদ্ধে ঘুষ-দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতাসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি তার এসকল অপকর্মের সুষ্ঠু তদন্ত দাবিকরে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে লিখত এক আবেদনের সূত্রধরে বেড়িয়ে এসেছে তার নানা অপকর্মের চাঞ্চল্যকরসব তথ্য।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র বরিশাল জেলার যুগ্ম সমন্বয়কারি মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অভিযোগ পত্র থেকে জানা যায়, ডিজি জাহিদ বিগত এক বছর যাবৎ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিষ্ঠানে সিন্ডিকেট করিয়া একক আধিপত্য বিস্তার করিয়া আসিতেছেন। আধিপত্যের জোড়ে ফায়ার সার্ভিসের সকল সেবা ক্ষেত্র থেকে প্রচুর টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে কারনে ডিজি জাহিদের অফিসকে দুর্ণীতির আতুরঘর আখ্যায়িত করা হয়েছে ওই অভিযোগ পত্রে। তার সকল অপকর্ম ও দুর্ণীতির রক্ষাকবজ হিসেবে তার রয়েছে এক সুবিশাল পেটোয়া বাহিনী। যাদেরকে মাসে লক্ষ লক্ষ টাকা দিয়ে লালন-পালন করে আসছেন। শুধু তাই নয়, শামস আরমান নামের তার একজন স্টাফ অফিসার রয়েছেন,যিনি দীর্ঘ ১৫ বছর যাবত ওই অফিসে ঘাপটি মেরে বসে আছেন। তিনি জাহিদ সিন্ডিকেটের সদস্য সচিব। তিনিই ডিজির অনৈতিক সব কাজের বাস্তবায়ন করে থাকেন বলেও অভিযোগ রয়েছে। শামস আরমানের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগও রয়েছে। তারপরও তিনি কিভাবে এখনও বহাল তবিয়তে রয়েছেন এ নিয়েও জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
কথিত রয়েছে যে, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাফিয়াতন্ত্রই ছিল জাহিদের লুটতন্ত্রের জন্য তাপানুকুল। তিনি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে নিয়মিত টাকা সরবরাহ করিয়া নিজের কর্মস্থল ঠিক রাখিতেন। ফলে মিডিয়ার কলম-ক্যামেরা তার সান্নিধ্যে গিয়ে হয়ে যেত হিপ্টোনাইজড। যে কারনে ডিজি জাহিদ তার ৩০ বছরের কর্মজীবনে দুর্ণীতির শীর্ষমহলে থেকে রয়েগেছেন ধরা ছোয়ার বাইরে। জানা যায়’২৪ এর পট পরিবর্তনের পর তিনি নাকি রয়েছেন দুর্ণীতির তুঙ্গাসনে। বর্তমানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল জাহাঙ্গীর হোসেনের নাম ভাঙ্গিয়ে বীরদর্পে অনিয়ম দুর্ণীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। কথায় কথায় তার অধিনস্থদের স্বরাষ্ট্র উপদেষ্টার ভয় দেখিয়ে বলে বেড়ায় যে, আমি স্বরাষ্ট্র উপদেষ্টার স্টাফ অফিসার ছিলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাকে বলে দিয়েছে আমার কোন কাজে কেউ নাক গলালে তাকে বদলী করে দিবে। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নিয়োগ বানিজ্য,বদলী বানিজ্য ও পদোন্নতিসহ নানানসব অনিয়ম ও ঘুষদুর্ণীতির অভিযোগ। তার বিরুদ্ধে আনিত এসকল অনিয়মের সুষ্ঠু তদন্ত পূর্বক সঠিক ব্যবস্থাগ্রহনের দাবি জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে লিখিত ওই অভিযোগ পত্রে।
এ ব্যাপারে জানতে চাওয়ার জন্য নিয়মতান্ত্রিক ভাবে ডিজির সাক্ষাতের জন্য ফায়ার সার্ভিসের ডিজির সিনিয়র ষ্টাফ অফিসার মো.শাহজাহান শিকদার(সংযুক্ত মিডিয়া সেল)’র যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে ক্ষুদে বার্তা দিয়ে জানান, দু:খিত ব্যস্ততার জন্য ডিজি স্যার সময় দিতে পারছেন না। অত:পর আমাদের কণ্ঠ অফিস থেকে মহাপরিচালক ব্রি:জেনারেল মো.জাহিদ কামালের মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন এসমস্ত ফেইক অভিযোগ সম্পর্কে আমার কোন বক্তব্য নাই।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews