সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

দুর্গাপূজায় নিরাপত্তা দিতে মাঠে থাকবে বিএনপির স্বেচ্ছাসেবক

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৩০ পিএম
  • ২৮৫ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা দিতে মাঠে থাকবে বিএনপির স্বেচ্ছাসেবক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে আগে থেকেই মানুষের নিরাপত্তায় কাজ করছে দলটির স্বেচ্ছাসেবকরা। পূজাতে আরও বেশি সতর্কতার সঙ্গে এই দায়িত্ব পালন করবেন তারা।

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় দলের জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এসব কথা বলেন। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

নজরুল ইসলাম আজাদ বলেন, আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু সম্প্রদায়কে নিয়ে কীভাবে ভাবছেন। তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে খুবই সিরিয়াস। প্রত্যেকটি নেতাকর্মীকে খুবই সতর্কতার সঙ্গে কাজ করতে বলেছেন। পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আপনাদের পূজা সুন্দরভাবে উদযাপনের জন্য যা করণীয় তিনি সে বিষয়ে নেতাকর্মীদের বলেছেন।

নজরুল ইসলাম আরও বলেন, আমরা ঢাকা বিভাগ থেকে শুরু করে সারাদেশে সাংগঠনিক টিমগুলো কাজ করে যাচ্ছি। । যেকোনো ত্যাগ শিকার করে হলেও আপনাদের পাশে থেকে সম্পূর্ণ নিরাপত্তা বিধানের জন্য সচেষ্ট থাকি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী ছোট কালিবাড়ীর সুভাস সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু পূজা উদ্‌যাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সভাপতি বিপ্লব ও জীবন কৃষ্ণ চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews